Tuesday, January 5, 2016

বুকের ঠাণ্ডাজনিত কফ দূর করার ৭ টি ঘরোয়া ঔষধি


শীতকালে বুকে কফ জমা একটি কমন সমস্যা। অন্যান্য ঋতুতেও ঠান্ডা লেগে সর্দি কাশি ও বুকে কফ বা শ্লেষ্মা জমতে পারে। ধুমপায়ী ব্যাক্তিরা অধুমপায়ীদের তুলনায় এ সমস্যায় বেশি ভোগেন।

বুকে জমা কফ থেকে মুক্তি পেতে কিংবা শুষ্ক কফ বের করে আনার জন্যে ৭ টি ঘরোয়া টোটকাঃ

১। আদা চাঃ আদা একটি মহৌষধি। আদার গুনাগুন সম্পর্কে অনেকেই জানেন। নাক দিয়ে অনবরত পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া ও শ্বাসনালীতে জমে যাওয়া শুকনো কফ দূরীকরণে আদা চা খেতে পারেন।

২। দুধ ও কাঁচা হলুদ মিক্সঃ স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য একটি জনপ্রিয় পথ্য হচ্ছে গরম দুধের সাথে কাঁচা হলুদ মিক্স। এটি বুকের কফ দূর করার জন্যেও কার্যকর ভূমিকা পালন করে।

৩। লেবু, দারুচিনি ও মধুঃ মধুর সাথে লেবুর রস ও দারুচিনি চূর্ন করে একটি সিরাপ তৈরী করুন। কফ দূর করতে কাজে দেবে।

৪। কুলকুচো পদ্ধতিঃ হালকা গরম পানিতে সামান্য লবন মিশিয়ে কুলকুচো  করে কফ বের করে আনার এই পদ্ধতিটি অনেক দিন আগে থেকে চলে আসছে। এটিকে আরেকটু কার্যকর করার জন্য পানির সাথে সামান্য হলুদ পিষে  মিশিয়ে নিতে হবে।

৫। তিসি বীজঃ কিছু তিসি বীজ নিয়ে পানিতে সিদ্ধ করুন। দানাগুলো নরম হয়ে গেলে পিষে ফেলুন। এর সাথে একটু লেবুর রস ও মধু মিক্স করুন। ঠান্ডা ও কফ দূর করতে এটি খেতে পারেন।

৬। আদা তুলসী মিক্সারঃ আদার রসের সাথে তুলসী পাতা পিষে মিশিয়ে নিন। সাথে মধু যোগ করুন।

৭। রসুনঃ কয়েকটি রসুনের কোয়া ঘিয়ে ভেজে নিন। ঠান্ডা হলে এটি খাবেন। এটি খেতে তিতা লাগলেও কফ চিকিৎসায় অনেক কার্যকর।

তথ্যসূত্রঃ
indiatimes.com

search tags: কফ, কফের ওষুধ, ঔষধ, ঔষুধ, সমস্যা সমাধান, ঘরোয়া, টিপস, কাশি, চিকিৎসা, cold cough, cof, kof, er, oshudh, osud, oushudh, treatment, medicine, home remedies, hole ki korbo, khabo, theke, thaka muktir upay, upai, shomossha, somossa somadhan, somadan, buk, buker joma, zoma kof, smoking cough, bangla

Sunday, December 20, 2015

প্রাকৃতিক পদ্ধতিতে স্তনের আকার সুন্দর ও বড় করার টিপ্স


প্রত্যেক যুবতী মহিলাই স্তনের আকার আকৃতি নিয়ে ভেবে থাকেন। মানুষের শরীরের অন্যান্য অংগের মত স্তন ও স্বাভাবিক প্রত্যঙ্গ। সকলেই চায় স্তন যুগল আকর্ষণীয় হোক, সুডৌল হোক। কেউ কেউ আছেন যাদের স্তন নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। তারা প্রকৃতিগত ভাবে সুডৌল স্তন পেয়ে থাকেন। আবার অনেকেই তাদের স্তনের আকার নিয়ে সন্তুষ্ট নন।

স্তনের আকার উন্নত করতে আপনি ঘরে বসে কয়েকটি নিয়ম পালন করতে পারেন। আশা করি  ফলাফল পাবেন।
নিচের টিপ্সগুলো দেখুন-

১। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট যাবত দেয়ালে দুই হাতের উপর ভর দিয়ে পুশ আপ করুন। এতে করে বুকের উপরে চাপ পড়ে সংকোচনের ফলে স্তনের পার্শ্ববর্তী মাংসপেশি ও টিস্যু সুগঠিত হয়।


২। Thai Traditional and Alternative Medicine এর মতে প্রতিদিন স্তন ম্যাসাজ করলে স্তন বড় ও সুডৌল হয়। দৈনিক দুই বার স্তনের চারপাশে অলিভ অয়েল বা এলমন্ড ওয়েল দিয়ে ১০০-৩০০ রাউন্ড চক্রাকারে ম্যাসাজ করুন।

৩। মেথিতে স্তন বড় করার কার্যকরী উপাদান থাকে যা কিনা ব্রেস্ট ইনলার্জিং হরমোনের কার্যকারিতা বাড়ায়। কতগুলো মেথির বীজ গুড়ো করে একটি কাপের মধ্যে নিন। এক ভাগ মেথি পাউডার ও তিন ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর স্তনের পুরো অংশ পেস্ট দিয়ে আবৃত করে  কমপক্ষে ১০ মিনিট ম্যাসাজ করুন। মেথির তেল পাওয়া গেলেও হয়, এই তেল বডি লোশনের সাথে মিশিয়ে ম্যাসাজ করতে পারেন।

তথ্যসূত্রঃ
top10homeremedies.com

search tags: স্তন, বক্ষ, বুক, ব্রেস্ট বড় করার উপায়, কিভাবে স্তনের আকার বড় করা যায়, নরম স্তন শক্ত করার উপায়, breast enlargement tips, ston, iston, buk boro korar upay, buker dudher size boro korar upay, norom ston shokto hobe 

Tuesday, December 8, 2015

দ্রুত বীর্যপাত বন্ধের উপায়


দ্রুত বীর্যপাত অনেক পুরুষের জীবনে বড় ধরনের সমস্যার নাম। সেক্সুয়াল এক্সাইটমেন্ট আসতে না আসতেই মনের অজান্তেই বীর্যপাত হয়ে যায়। এই সমস্যা থেকে উত্তরনের জন্য কিছু বিষয় অনুসরন করলে সমাধান আসে।

★ মদ, তামাকজাত দ্রব্য, নেশাজাতীয় ঔষুধ ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।

★ মেলামেশার সময় কনডম ব্যাবহার করুন। বর্তমানে বাজারে লং লাস্টিং প্রোভেন কনডম পাওয়া যায়। কনডম ব্যাবহার করলে এমনিতেই সেনসেশন কম অনুভূত হয়। এতে করে দেরিতে বীর্যপাত হবে।

★ এনেস্থেটিক ক্রিম এবং স্প্রে লিংগে ব্যাবহার করতে পারেন। এগুলো সহবাস করার কিছুক্ষন পূর্বে ব্যাবহার করলে সেন্সেশন কমে গিয়ে বীর্যপাত দেরীতে হয়।

★ এই সমস্যার জন্য বিষণ্ণতা দায়ী থাকতে পারে। সেহেতু এন্টিডিপ্রেসেন্ট ঔষুধ খাওয়া যেতে পারে। শুধু ঔষুধের উপর নির্ভরশীল না হয়ে স্বাভাবিক প্রাণবন্ত জীবন যাপন করতে চেষ্টা করুন। মানুষিক প্রশান্তির কাছে কঠিন রোগও হার মানে।

★ এনালজেসিভ মেডিসিন দ্রুত বীর্যপাত প্রতিরোধ করে। তবে যেকোন ঔষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিবেন।


তথ্যসূত্রঃ
mayoclinic.org


search tags: তাড়াতাড়ি বীর্যপাত বন্ধ, দীর্ঘক্ষন সেক্স korar upay, ধজভংগ রোগ, dhojovongo dozovonger cikitsha, druto birtojopat,birzopat bonder upay,long time sex korar upay, taratari out hoy

Monday, December 7, 2015

ব্লাড ক্যান্সারের লক্ষন ও চিকিৎসা


ব্লাড ক্যান্সার বা লিম্ফোমা একটি প্রাণঘাতী রোগ। দেহে রক্তের শ্বেত কনিকা দেহের রোগ প্রতিরোধ করে। যখন সতেজ কোষ থেকে দ্রুতগতিতে শ্বেত কনিকা পৃথককৃত হয় অথবা এর আয়ুষ্কাল নির্দিষ্ট সময়ের চেয়েও বেশি সময় হয় তখন অস্বাভাবিকতা দেখা দেয়। লিম্ফোমা শরীরের লিম্ফ নোডস, পীহা, অস্থিমজ্জা, রক্ত এবং অন্যান্য প্রত্যংগে বিস্তারিত হতে পারে।

লিম্ফোমা দুই ধরনের-
১। হজকিন লিম্ফোমা
২। নন হজকিন লিম্ফোমা

ব্লাড ক্যান্সারের লক্ষন সমূহঃ
কমন লক্ষন গুলো হচ্ছে
★ লিম্ফ নোড ফুলে যাওয়া
★ জ্বর, অতিরিক্ত ঘাম, অস্বাভাবিক ওজন হ্রাস
★অনেক ঠান্ডা অনুভব
★শারীরিক দূর্বলতা
★ চুলকানি অনুভব

ব্লাড ক্যান্সারের চিকিৎসাঃ
হজকিন লিম্ফোমা হলে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি অথবা দুটো থেরাপি একসাথে দিলে রোগীর উন্নতি ঘটে। বোন ম্যারো  বা স্টিম সেল ট্রান্সপ্লান্টেশন ও করা হয়ে থাকে। ট্রিটমেন্টের পর এ ধরনের রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

নন হজকিন লিম্ফোমা রোগীদের উপরোক্ত থেরাপির সাথে সাথে বায়োলজিক্যাল থেরাপিও দেওয়া হয়। অনেক সময় সার্জারিরও প্রয়োজন হয়। নন হজকিন লিম্ফোমা আক্রান্ত রোগীরা সঠিক ভাবে ও রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে ট্রিটমেন্ট নিলে ২০ বছরেরও বেশি দিন বেঁচে থাকতে পারে।

তথ্যসূত্রঃ
lymphoma.org

search tags: ব্লাড ক্যান্সার কি, কয় প্রকার, লিম্ফোমা কি, blood cancer ki, er lokkhon, cikitsa, medicine, blad cansar keno hoy
lymphoma ki

যে ১৫ টি খাবারে সেক্স পাওয়ার বাড়ে


সেক্স পাওয়ার কম। সঙ্গী বা সঙ্গীনির চাহিদা মেটাতে অক্ষম। ঝুকে পড়ছেন দুশ্চিন্তায়। খাচ্ছেন নানা ধরনের ক্ষতিকারক ঔষধ। কিন্তু ফলাফল শূন্য। অথচ আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় কিছু খাবার রাখলেই যৌন জীবন সুখের হতে পারে। আসুন জেনে নেই খাবার গুলো কি কি..

১। মাখনে পেয়াজ ভেজে উঠিয়ে নিয়ে মধু মিক্স করুন। খালি পেটে এই খাবার টি খেতে হবে। এর দুঘন্টার পর অন্য খাবার খাবেন।

২। কাজুবাদাম খেতে পারেন। এটি সেক্স বুস্টার হিসাবে কাজ করে।

৩। সি ফুডঃ সাগরের তৈলাক্ত মাছ খেতে পারেন।

৪। সাইট্রাস ফলঃ মান্দারিন কমলা, গোলাপি আংগুর, জাম্বুরা, লেবুতে ভিটামিন সি, এন্টিঅক্সিডেন্ট ও ফলিক এসিড থাকে। যা সেক্স পাওয়ার বাড়াতে সহায়ক।

৫। নানান সবজি যেমন ব্রকলি, ফুলকপি, পাতাকপি তে সেক্স নিউট্রন্ট ফলেট থাকে।

৬। চিনি মিক্স না করে সবুজ চা কিংবা ব্লাক টি খেতে পারেন।

৭। স্ট্রবেরী খেতে পারেন। এটি শুক্র উতপাদন বাড়ায়।

৮। আপেল এবং চেরি ফল খেতে পারেন।

৯। আদা সেক্সুয়াল প্রত্যংগ সহ শরীরের সর্বাংশে রক্তসঞ্চারক হিসেবে কাজ করে।

১০। ডার্ক চকোলেট এর ফেনিলিথাইলেমিন যৌনানুভুতি বাড়ায়।

১১। গরু বা খাসির কলিজায় পর্যাপ্ত পরিমানের জিংক থাকে যা কিনা সেক্স হরমোন বাড়ায়।

১২। ডিমে ভিটামিন বি৫ ও বি৬ থাকে যাকিনা হরমোনের মাত্রা সুষম রেখে সেক্স পাওয়ার বাড়িয়ে দেয়।

১৩। মিস্টি আলুর বিভিন্ন উপাদান সেক্স হরমোন বাড়ায়।

১৪। তৈলাক্ত মাছে ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে। এ খাদ্য খেলে বেশীক্ষন মেলামেশা করার শক্তি পাওয়া যাবে।

১৫। গলদা চিংড়ীতে পর্যাপ্ত প্রোটিন, কপার, সেলেনিয়াম, ফসফরাস ও জিংক থাকে। সেক্স পাওয়ার বাড়াতে গলদা চিংড়ী মাছ খেতে পারেন।

তথ্যসূত্রঃ
vkool.com

search tags: কি খাবার খেলে সেক্স পাওয়ার বাড়ে, যৌন সক্ষমতা বাড়ানোর উপায়, ki khele sex power barbe, sex paoar baranor upay, kon khabar khele sex paoar bare, sex paoar barabo kivabe
durbol sex er somadhan

হস্তমৈথুনের ভালো ও খারাপ দিক


সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ৯৫% পুরুষ ও ৮৯ % মহিলারা জীবনে কোনো না কোনো সময় হস্তমৈথুন বা মাস্টারবেসন করেছেন। এটি মানুষের সেক্সুয়াল ইন্টারকোর্সের দ্বিতীয় ধাপ।

হস্তমৈথুন করা ইসলামে সম্পূর্ণ ভাবে নিষেধ। তারপরও অবিবাহিত পুরুষ বা মহিলাদের রতিশক্তি অবদমন করার জন্য হস্তমৈথুন করা ছাড়া উপায় থাকে না।

একদিক দিয়ে হস্তমৈথুন করার উপকারিতা আছে। অতিরিক্ত যৌন উত্তেজনার ফলে নানান অশ্লীলতা ও ধর্ষন প্রবনতা বেড়ে গেলে সমাজে বড় ধরনের ক্ষতিকারক প্রভাব ফেলে। হস্তমৈথুন করলে শারীরিক যৌন উদ্দীপনা কম থাকে। তাই এটিকে বিশেষজ্ঞরা ভালো বলে মেনে নিয়েছেন। তবে এটা অভ্যাসে পরিনত হয়ে গেলে কিংবা মাত্রাতিরিক্ত করলে শিশ্ন ও যোনির ক্ষতি হয়। পুরুষের লিংগে ঘর্ষনের কারনে স্পর্শানুভুতি কমে যাওয়া, ঘা এবং স্বাভাবিক আকার নষ্ট হতে পারে।

তথ্যসূত্রঃ
mens-sexual-health.org

Search tags: হস্তমৈথুনের উপকারিতা, অপকারিতা, ক্ষতি, বেশী হস্তমৈথুন করলে কি সমস্যা হয়, masturbation er khoti, handjob, handing er somossa, mastarbation korle ki hoy, masterbation er side effect

Wednesday, December 2, 2015

দেশীয় বাজারে কম দামের দীর্ঘস্থায়ী চার্য সমৃদ্ধ ব্যাটারির লেটেস্ট মোবাইল ফোন গুলো

আপনি অনেক দাম দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ ব্র‍্যান্ড এর মোবাইল ফোন কিনলেন। ডিসপ্লে, ক্যামেরা রেজুলেশন, ক্যামেরা কোয়ালিটি সহ অন্যান্য ফাংশন নিয়ে খুব খুশী হলেন। কিন্তু আপনার একটাই আফসোস, চার্য থাকেনা। হোক না সে অর্ধ লক্ষ টাকার আইফোন, স্যামসাং, এইচ টি সি, সনি প্রভৃতি ব্রান্ডের ফোন। হাই ডেফিনেশন গেমস খেলার সময়, ইন্টারনেট সার্ফিং, স্ট্রিমিং ভিডিও কিংবা বিগ ফাইল ডাউনলোড করতে করতে আপনার সেটের ব্যাটারি ড্রেইন হয়ে যায়।

বাসা থেকে দামী ফোন টি চার্য দিয়ে বেরুলেন আর ঘরে ফেরার আগে ব্যাটারি সেভার টার্ন অন করে ১০ পার্সেন্ট চার্য থাকা অবস্থায় ঘরে ফিরলেন। কোনো কোনো সময় তো মাঝ পথে সেটটি বন্ধ ই হয়ে পড়ে। কেউ কেউ এই অসুবিধাটি সামাল দেওয়ার জন্য ইয়া বড় আকারের পাওয়ার ব্যাংক পকেটে ঠুসে রাখেন শুধু মোবাইল টির চার্য বুস্ট আপ করার জন্য। বিষয়টি আসলেই অস্বস্তিকর।

অনেকে তো দেশীয় ব্র‍্যান্ডের সেট নিয়ে চলা ফেরা করতে চাননা প্রেস্টিজ ইস্যুর জন্য।
কিন্তু একটু খেয়াল করে দেখুন তো, স্বল্প বাজেটের মধ্যে দেশীয় মোবাইল গুলো আপনাকে কত রকম ফিচার অফার দিচ্ছে! এন্ড্রোয়েড ললিপপ , বিগ স্পেস র‍্যাম, বিগ স্পেস রম, ওটিজি সাপোর্ট, বিগ স্ক্রিন সহ আরো কত কি! কম দামে কিনছেন বলে যে ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন না তা কিন্তু নয়। তাহলে সমস্যা টা কি?

যাই হোক আমি আসলে দেশীয় মোবাইল কোম্পানি গুলোর তাঁবেদারি করার জন্য এই পোস্টটি লিখছি না। আমি কয়েকটি দীর্ঘস্থায়ী ব্যাটারি সমৃদ্ধ দেশীয় ফোন সম্পর্কে আপনাদের জানাতে চাচ্ছি। যাতে করে আপনার চার্য নিয়ে দুঃখ কিংবা আফসোস না থাকে। আসুন তাহলে লেটেস্ট সেটগুলোই দেখি...

ওয়ালটন প্রিমো আর এম টু:

আমি বর্তমানে এই সেটটি ব্যাবহার করছি। আমার কাছে সেটটি ভালো লেগেছে। সেটটির প্রধান আকর্ষন হচ্ছে রিমুভেবল ৫০০০ এম এ এইচ লি-পলিমার ব্যাটারি। আরো আছে ২ জিবি র‍্যাম,১৬ জিবি রম, হাই রেজুলেশন আই পি এস ডিসপ্লে, ৫ ইঞ্চি স্ক্রিন, করনিং গরিলা-২ গ্লাস প্রটেক্টর, ১৩ এম পি রিয়ার এবং ৫ এম পি ফ্রন্ট অটো ফোকাস ক্যামেরা, ওটিজি ওটিএ সাপোর্ট...ইত্যাদি ফিচার। সারাদিন ইন্টারনেট সার্ফিং কিংবা গেমস খেলার সময় চার্য নিয়ে দুশ্চিন্তা নেই। আর মাল্টিমিডিয়া ব্যাবহার না করলে তো দু তিন দিন নিশ্চিন্তে চার্য থাকবেই। সেটটির কোম্পানি প্রাইস কমানো হয়েছে। এখন সেটটির দাম এগারো হাজার টাকা(১০৯৯০)। ওয়ারেন্টি এক বছর।

সিম্ফনি এক্সপ্লোরার এইচ ১৫০ঃ 

৫ ইঞ্চি আই পি এস হাই ডেফিনিশন স্ক্রিন রেজুলেশন সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ৪০০০ এম এ এইচ রিমুভেবল লি-পলিমার ব্যাটারি, ৮ এম পি+ ২ এম পি ক্যামেরা, ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম, ওটিজি  ওটিএ সাপোর্ট... ইত্যাদি ফিচার। দাম ৯,২৯০ টাকা।

ওয়ালটন প্রিমো জি এমঃ

৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটিতে আছে ৪০০০ এম এ এইচ নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি, ১জিবি র‍্যাম, ৮জিবি রম, মাঝামাঝি স্ক্রিন রেজুলেশন, ওটিজি...ইত্যাদি ফিচার। দাম ৮৭৯০ টাকা।

ওয়ালটন প্রিমো এইচ এম মিনিঃ

৪.৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটিতে আছে ৪০০০ এম এ এইচ লি-আয়ন ব্যাটারি, ১জিবি র‍্যাম, ৮জিবি রম,৮ এম পি ফ্রন্ট এবং ২ এম পি রেয়ার ক্যামেরা...ইত্যাদি ফিচার। দাম ৭৮৯০ টাকা।

তাহলে উপরোল্লিখিত ফোন গুলোর মধ্য থেকে আপনার পছন্দের মোবাইলটি কিনে নিন। চার্য নিয়ে বিড়ম্বনা থেকে মুক্ত থাকুন। ধন্যবাদ।

Search tags:
বেশী চার্য মোবাইল
কোন মোবাইলে বেশি চার্য থাকে
ওয়াল্টনের বেশি চার্য মোবাইল
সিম্ফনির বেশি চার্য মোবাইল
কম দামী ভালো ফোন
ভালো ব্যাটারির মোবাইল
walton primo rm2 specifications, features, review, price
walton primo gm specifications, features, review, price
walton primo hm mini specification, features, review, price
beshi charge thake kon mobile phone set e
mobile e charge thakena keno
beshikkhon chare thakar upay
kom dam e kon phone ti valo
walton er valo phone
symphony r valo phone

Saturday, November 28, 2015

হেঁচকি বন্ধের উপায়

মধ্যচ্ছদা পেশীর অনৈচ্ছিক সংকোচনের ফলে হেঁচকি(hiccup) উঠে। এটি ক্ষণস্থায়ী।

হেঁচকি উঠার কারনঃ

গলা থেকে বুক অবধি স্নায়ু প্রদাহের কারনে হেঁচকি হতে পারে। এই প্রদাহের পিছনে অনেকগুলো কারন থাকতে পারে। যেমন-
দ্রুত খাবার গ্রহনের ফলে,
চুইং গাম চিবালে,
ধুমপানের ফলে,
স্ট্রোকের কারনে,
ব্রেইন টিউমার হলে,
মধ্যচ্ছদীয় স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে,
কিছু ঔষধের প্রভাবে,
বিষাক্ত গ্যাস নিশ্বসিত হলে,
মানুষিক চাপ ও দুশ্চিন্তা হলে,
হাঁসি বা কান্না,
কাশি থেকে
অথবা গ্যাস্ট্রিক জনিত রিফ্লাক্সের কারনে হেঁকচি হতে পারে।

হেঁচকি উঠা একটি স্বাভাবিক বিষয়। কিন্তু যদি এটি তিন ঘন্টার বেশী সময় স্থায়ী হয় এবং তার সাথে জ্বর, বমি ও অন্যান্য উপসর্গ যুক্ত হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

হেঁচকি বন্ধ করার উপায়ঃ

হেঁচকি বন্ধ করার জন্য নিচে উল্লেখিত কয়েকটি পদ্ধতি অনুসরন করা যায়।
যেমন-
পেটে প্রচুর বাতাস নিয়ে নাক চেপে ধরে যতক্ষণ পারা যায় দম বন্ধ করে রাখা,
তাড়াতাড়ি এক গ্লাস পানি খেয়ে নেওয়া,
কিংবা কেউ ভয় / সারপ্রাইজ দেখালে,
অথবা তীব্র গন্ধযুক্ত লবনের ঘ্রান নিলে,
বা ঠান্ডা বা গরম পানীয় খেলে,
বা শক্ত করে জিহ্বা টেনে ধরে রাখলে,
বা মধু চুষে খেলে,
বা আধা চামচ চিনি দুই মিনিট পর পর বিরতি দিয়ে জিহ্বার গোড়ায় তিনবার রেখে খেলে
হেঁচকি বন্ধ হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে চিনির বদলে কর্ন সিরাপ প্রযোজ্য।

তথ্যসূত্রঃ
http://www.emedicinehealth.com

search tags:
হেঁচকি হলে কি করবো, হেঁচকি বন্ধের উপায়, হেঁকচি উঠলে কি করবো, hiccups, heski, hecki bondho korar upay, hekchi, hacki, hachki, hekci keno hoy

Tuesday, September 1, 2015

মেছতার চিকিৎসা


ত্বকের রঙ পরিবর্তনের পিছনে মেলানিন নামক এক ধরনের কেমিকেল দায়ী। কোনো নির্দিষ্ট স্থানে অতিরিক্ত মেলানিন উৎপাদিত হলে ছুলি, লিভার স্পট এবং অন্যান্য প্রকারের দাগ তৈরি হয়।এ সমস্যা গুলো কে হাইপার পিগমেন্টেশন বলে।

রোদের তাপ, হরমোনের তারতম্য ও কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনে  ডার্ক স্পট বা মেছতা তৈরি হয়।

মেছতা দূরীকরণঃ

★ মেছতাক্রান্ত ত্বক পরিস্কার করুন।
মেছতা হবার এক থেকে দুই মাস মেছতাক্রান্ত ত্বকে স্তরের পরিমান কম থাকে। এই সময়ের মধ্যে আপনি চাইলে সহজ উপায়ে মেছতা আক্রান্ত ত্বকের স্তর তুলে ফেলতে পারেন। এক্সফলিয়েটিং ক্লিনজার ত্বকে স্ক্রাব করতে পারেন। এলমন্ড বা বাদামজাত তেল ও ওটমিল আপনার ক্লিনজারের সাথে মিশিয়ে ব্যাবহার করুন। কালো ছোপ ছোপ দাগের উপর বৃত্তাকার গতিতে স্ক্রাব করুন। আপনি চাইলে ইলেকট্রিক এক্সফলিয়েটর (electric exfoliator) ব্যাবহার করতে পারেন। এতে করে আরো ভালো ফলাফল পাবেন।


★ Topical acid treatment ও করতে পারেন। এক্ষেত্রে রেটিনয়েড ( retinoid)  তথা বেটা হাইড্রক্সি এসিড যুক্ত ক্রিম ব্যাবহার করতে পারেন।
এছাড়া এইরকম কেমিকেল পিল বা খাবারের বড়িও পাওয়া যায়।


★ মাইক্রোডারমাব্রেশন (microdermabrasion) চিকিৎসা পদ্ধতিতে সূক্ষ স্ফটিক দিয়ে কালো দাগ দূর করা হয়। প্রতিমাসে একবার করে এই চিকিৎসা করা হয়। ঘন ঘন এই চিকিৎসা টি করলে আপনার ত্বক সেরে উঠার সময় পাবে না। সেহেতু এক মাস অন্তর অন্তর মাইক্রোডারমাব্রেশন করা উচিত।

★ আমরা অনেকেই লেজার চিকিৎসার কথা শুনেছি। এ পদ্ধতিতে লেজার থেরাপি তে বিবর্ণ ত্বকের স্তর লেজার রশ্মি শোষন করে বাস্পে পরিনত হয়ে বিনষ্ট হয়ে যায়। অতঃপর ঐ স্থানে খোঁসের মতো হয়ে সতেজ ত্বকের নতুন স্তর সৃষ্টি হয়।
লেজার চিকিৎসা বেশী কার্যকর। কিন্তু এটা ব্যায়বহুল ও এতে বেদনাবোধ হয়।


তথ্যসূত্রঃ
http://www.wikihow.com


search tags: mechtar chikitsha, mesta protirodher upay, mecta theke muktir upai, mesta dur korbo kivabe, mechtar oushudh, mesta valo hoy kivabe.dark spot dur korar upay

মুখের মেছতা দূর করার ভেষজ পদ্ধতি


প্রত্যেক মেয়েই চায় তার সৌন্দর্য ধরে রাখতে। আর সৌন্দর্য ধরে রাখা মানেই কিন্তু চিরকাল যুবতী থাকা নয়। সৌন্দর্যের প্রথম শর্তই হচ্ছে ত্বক পরিষ্কার ও দাগ মুক্ত রাখা। আর একটু বয়স বাড়লেই সাধারণত এই চর্চাটায় বাধা পড়ে। কারণ অনেক সময় ৩০ এর উর্দ্ধে মেয়েদের মুখে মেছতা দেখা যায়। এই মেছতাই হচ্ছে চেহারায় বয়সের ছাপ পড়ার প্রথম লক্ষন। আবার মুখে ক্রমাগত অতিরিক্ত মেকাপ লাগানোর ফলেও মুখে মেছতা পরতে পারে। বিশেষ করে যাদের প্রতিদিন বাইরে বের হওয়ার সময় মেকাআপ করতে হয় তাদের এই সমস্যাটি বেশী দেখা যায়। অনেকে মুখে বয়সের ছাপ কমানোর জন্য অনেক দামী দামী ক্রীম ও ব্যাবহার করে থাকেন। কিন্তু বেশীরভাগ সময়ই এগুলো ব্যাবহারের পর অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু এগুলো ছাড়াও আমরা খুব কম খরচে এবং কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিক উপাদান ব্যাবহার করে এই সমস্যার সমাধান করতে পারি। তাই আজ আমরা কয়েকটি প্রাকৃতিক উপাদানের তৈরী মাস্ক নিয়ে আলোচনা করব যা ব্যাবহারে নিয়িমিত আপনার ত্বকের মেছতার সমস্যা দূর করা সম্ভব।

দারুচিনি ও দুধের সরঃ

এক চিমটি দারুচিনি গুড়ো এবং সামান্য দুধের সর হাতের তালুতে আঙুল নিয়ে ভালো করে মেশান। এরপর এই মিশ্রণটি মেছতার দাগের ওপর লাগান। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন। এটি প্রতদিন ঘুমানোর আগে ব্যাবহার করলে দ্রুত মেছতা দূর হয়।

ছোলার ডালঃ

যাদের মুখে বয়সের জন্য মেছতা পড়ে তারা ছোলার ডাল ব্যাবহার করে অনেক উপকার পেতে পারেন। এজন্য প্রথমে ছোলার ডাল সারাদিন ভিজিয়ে রেখে দিন। এরপর আধা কাপ ছোলার ডালের সাথে ১ চামুচ মধু মিশিয়ে পানির পরিবর্তে কাচা দুধ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার এটি সম্পুর্ন মুখে লাগিয়ে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি মেছতার সাথে সাথে ত্বকের রিঙ্কেলস দূর করতেও সাহায্য করে।

লেবুর রস ও চিনিঃ

প্রথমে একটা লেবু চিপে নিয়ে তা পরিষ্কার তুলা দিয়ে সরাসরি মেছতার উপর লাগিয়ে নিন। এরপর ১৫ মিনিট পর আরেক টুকরা লেবুর উপর আধা চামুচ চিনি ছড়িয়ে নিয়ে মেছতার উপর হালকা করে ৫ মিনিট ঘষে নিন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এটি প্রতিদিন ব্যাবহারে দ্রুত মেছতা দূর হয়।

টক দইঃ

মুখের মেছতা দূর করতে টকদই এর বিকল্প নেই। ২ চামুচ টকদই এর সাথে আধা চামুচ মধু মিশিয়ে পেষ্ট তৈরী করে নিন। এবার এটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এটি সপ্তাহে ৪ দিন ব্যাবহারে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়।

টমেটোঃ

টমেটোর ভিটামিন সি মেছতা দূর করতে অনেক উপকারী। একটা টমেটো কেটে মেছতার অংশটুকু প্রতিদিন ৫ থেকে ৮ মিনিট ম্যাসাজ করুন। এতে মেছাতা খুব দ্রুত হালকা হয়।

এলোভেরাঃ

এলোভেরার পাল্প ত্বকের দাগ দূর করতে অনেক উপকারী। একটি এলোভেরা কেটে এর জেলো এক চামুচ মধুর সাথে মিশিয়ে মেছতার উপর লাগিয়ে নিন। এবার ২০ মিনিট পর হালকা আঙ্গুল দিয়ে ঘষে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।

তথ্যসূত্রঃ
www.style24.com.bd

search tags: mesta dur korar upay, mechta dur korar upai, mecta valo korar upay, mukhe mechta dur korte ki korbo, mechtar oushudh, mestar oshudh, mechta dur korar harbal poddhoti.

রঙ ফর্সা করার ৫ টি ফেইসপ্যাক


গায়ের রঙটা একটু ফর্সা করতে আমাদের সকলেরই যেন চেষ্টার কমতি নেই। আর কেনই বা হবে না? প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে সৌন্দর্য, নষ্ট হয়ে যাচ্ছে ত্বকের স্বাভাবিক রঙ। আজ রইলো ত্বকের রঙ ফর্সা করার শতভাগ প্রাকৃতিক, কিন্তু অব্যর্থ কিছু উপায় যা আপনি অবলম্বন করতে পারবেন বাড়িতে বসেই। যেতে হবে না পার্লারে, করতে হবে না ব্যয়বহুল কোন কসমেটিক সার্জারি।

বিউটি পার্লারে স্কিন পলিশ বা ফেয়ার পলিশ নামক ব্যয় বহুল বিউটি ট্রিটমেনট অনেকেই করিয়ে থাকেন, এটা না জেনেই যে কী ভীষণ ক্ষতিকর এই কাজ। কারণ সকলের ত্বকে সবকিছু মানানসই নয়, অনেকেরই হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া। অন্যদিকে মেলানিন সার্জারি করে রঙ ফর্সা করাটাও কিন্তু নিরাপদ নয়। তাহলে উপায়? উপায় হচ্ছে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা।

আজ রইলো প্রাকৃতিকভাবেই ত্বকের রঙ ফর্সা করার ৫টি দারুণ ফেসপ্যাকের কথা। এগুলোর কিছু ব্যবহারেই আপনার ত্বকে ফুটে উঠবে অন্যরকম এক সৌন্দর্য। না, রাতারাতি দুধে আলতা হয়ে যাবেন না। তবে ত্বকের রঙ কয়েক শেড পর্যন্ত ফর্সা হবে, যা কিনা যে কোন ফেয়ারনেস ক্রিমের চাইতে অনেক অংশে ভালো। ফুটে উঠবে আপনার ত্বকের আসল সৌন্দর্য। সাথে দূর হবে ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যাও। মাত্র দুই সপ্তাহেই দেখতে পাবেন পার্থক্য!

ফেসপ্যাক-১

মসুর ডাল গুঁড়ো করে নিন মিহি করে। তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান। রোদের মধ্যে এই পেস্টটা শুকিয়ে নিন ভালো করে।একদম মচমচে হয়ে গেলে গুঁড়ো করে শিশির মধ্যে ভরে রেখে দিন। প্রতিদিন রাতে শোবার আগে ২ ফোটা লেবুর রসের সঙ্গে ১ চামচ দুধ ও এই গুঁড়ো খানিকটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। আধ ঘন্টা রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর কাঁচা দুধ খানিকটা তুলোতে নিয়ে মুখে বুলিয়ে নিন। আরও ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ফেসপ্যাক-২

তিল বেটে নিন অথবা গুঁড়ো করে নিন। এতে সামান্য পানি মিশিয়ে ভালো করে চটকে নিন। এবার ছেঁকে নিন। ছাঁকার পর একটা সাদা রঙের তরল পাবেন সেটা মুখে লাগান, বিশেষ করে রোদে পোড়া জায়গায়। আধা ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। অচিরেই ত্বকের রঙ ফিরে পাবেন।

ফেসপ্যাক-৩

ত্বকের রং আরও ফর্সা করার জন্য টক দই লাগান মুখে। যাদের ত্বক শুষ্ক তাঁরা মধু ও দই মিশিয়ে নিন। মিনিট বিশেক রাখুন মুখে, তারপরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এরকম লাগাতে হবে।

ফেসপ্যাক-৪


তৈলাক্ত ত্বক উজ্জ্বল করতে মুলতানি মাটি, থেঁতো করা পদ্মপাপড়ি ও নিমপাতা বাটা এবং চালের গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মুখে-গলায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলার পর মুখে কাঁচা দুধ লাগিয়ে রাখুন আরও আধা ঘণ্টা।

ফেসপ্যাক-৫

আলুর রস ও কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। সাথে দিন চন্দনের গুঁড়ো। দিনে ২বার এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট করে। দ্রুত রঙ উজ্জল হবে। চন্দন না দিলেও সমস্যা নেই।

এগুলো থেকে যে কোন একটি উপায় বেছে নিন। এবং অবলম্বন করুন। নাম্বার ৫ ছাড়া বাকি যে কোন প্যাক ব্যবহার করলে দিনে দুবার কাঁচা দুধ মুখে লাগিয়ে রাখবেন। ২০ মিনিট পর ধুয়ে ফেলবেন। এতে জলদি কাজ করবে।

তথ্যসূত্রঃ
http://hello-today.com

search tags: gaer rong forsha korar face pack, tok forsa korar facepack, shundor hobar upay, forsha houar upai, mukh forsha korar upay, kivabe forsha hobo, kivabe shundor hobo.

রুপচর্চায় যা যা করবেন


অনেকেরই আক্ষেপ থাকে গায়ের রং নিয়ে। দিন যাপনের নানান আয়োজনে আমাদের প্রায় সবারই গায়ের রঙটা ময়লা হয়ে যায়। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শারীরিক অসুস্থতা, দীর্ঘসময় রান্নাঘরে কাজ করা ইত্যাদি নানান কারণে ত্বক হারিয়ে ফেলে স্বাভাবিক উজ্জ্বলতা। হয়ে যায় কালচে ও বিবর্ণ। রং ফর্সাকারী ক্রিমের কদর তাই কমে না কখনোই। কিন্তু আসলে সত্যিই কি এসব ক্রিমে গায়ের রং ফর্সা হয়?

মুখের রং হয়তো একটুখানি উজ্জ্বল হয়, কিন্তু পুরো শরীরের ত্বক? সেটা কিন্তু আসলে হয়ে ওঠে না। পার্লারগুলোতে আছে রঙ ফর্সা করার নানান আয়োজন। যেমন স্কিন ব্লিচ, ফেয়ার পলিশসহ আরও কত কী। কিন্তু জেনে রাখুন, এই সবই আপনার ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাহলে কী করবেন? ঘরোয়া পদ্ধতিতে গায়ের রং ফর্সা করার রয়েছে সহজ উপায়। শুধু তাই নয়, এভাবে যে ফর্সা রঙটা আপনি পাবেন সেটা হবে স্থায়ী। সৌন্দর্য সেটাই, যা ভেতর থেকে আসে। আসুন জানি প্রাকৃতিকভাবে রঙ ফর্সা করার দুটি পদ্ধতি।

ভেতর থেকে রঙ করুন উজ্জ্বল-

রূপচর্চায় দুধ ও কাঁচা হলুদের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে। প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধে আধা চা চামচ কাঁচা হলুদ বাটা মিশিয়ে পান করুন। এভাবে পান করতে না পারলে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। নিয়মিত হলুদ মেশানো দুধ পান করলে আপনার রং হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা। দুধে কাঁচা হলুদ বাটা না মিশিয়ে করতে পারেন আরেকটি কাজ। দেড় ইঞ্চি সাইজের এক টুকরো হলুদ নিন। তারপর টুকরো করে কেটে এক গ্লাস দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। দুধে গাঢ় হলুদ রঙ ধরলে পান করুন। এভাবে প্রতিদিন একবার পান করবেন।

রূপচর্চায় হলুদ-

শুধু দুধের সাথে নয়, বাহ্যিক রূপচর্চাতেও হলুদ আপনার রঙ পরিষ্কার করতে সহায়তা করবে। বিশেষ করে কালচে ছোপ দূর করতে এই পদ্ধতি খুব কার্যকর।

উপকরণ

দুধ তিন টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, এবং কাঁচা হলুদ বাটা এক চা চামচ

কীভাবে ব্যবহার করবেন?

দুধ, লেবুর রস ও হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রন বা পেস্ট তৈরি করুন। সারা মুখে এই পেস্ট ভালভাবে লাগিয়ে প্যাকটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। গরম জলে মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না।

তথ্যসূত্রঃ
http://bangla.mtnews24.com

search tags: rup chorchay koronio, forsha hobar upay, tok forsha korar upay, holud use kore tok forsha, forsha houar upai

ত্বক ফর্সা করার ৬ টি টিপস্


টিপস -১

মসুর ডাল গুঁড়ো করে নিন মিহি করে। তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান। রোদের মধ্যে এই পেস্টটা শুকিয়ে নিন ভালো করে। একদম মচমচে হয়ে গেলে গুঁড়ো করে শিশির মধ্যে ভরে রেখে দিন। প্রতিদিন রাতে শোবার আগে ২ ফোটা লেবুর রসের সঙ্গে ১ চামচ দুধ ও এই গুঁড়ো খানিকটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। আধ ঘন্টা রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার পর কাঁচা দুধ খানিকটা তুলোতে নিয়ে মুখে বুলিয়ে নিন। আরও ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।


টিপস -২

তিল বেটে নিন অথবা গুঁড়ো করে নিন। এতে সামান্য পানি মিশিয়ে ভালো করে চটকে নিন। এবার ছেঁকে নিন। ছাঁকার পর একটা সাদা রঙের তরল পাবেন সেটা মুখে লাগান, বিশেষ করে রোদে পোড়া জায়গায়। আধা ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। অচিরেই ত্বকের রঙ ফিরে পাবেন।

টিপস -৩

ত্বকের রং আরও ফর্সা করার জন্য টক দই লাগান মুখে। যাদের ত্বক শুষ্ক তাঁরা মধু ও দই মিশিয়ে নিন। মিনিট বিশেক রাখুন মুখে, তারপরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এরকম লাগাতে হবে।

টিপস -৪

তৈলাক্ত ত্বক উজ্জ্বল করতে মুলতানি মাটি, থেঁতো করা পদ্মপাপড়ি ও নিমপাতা বাটা এবং চালের গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মুখে-গলায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলার পর মুখে কাঁচা দুধ লাগিয়ে রাখুন আরও আধা ঘণ্টা।

টিপস -৫

আলুর রস ও কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। সাথে দিন চন্দনের গুঁড়ো। দিনে ২বার এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট করে। দ্রুত রঙ উজ্জল হবে। চন্দন না দিলেও সমস্যা নেই।

এগুলো থেকে যে কোন একটি উপায় বেছে নিন। এবং অবলম্বন করুন। নাম্বার ৫ ছাড়া বাকি যে কোন প্যাক ব্যবহার করলে দিনে দুবার কাঁচা দুধ মুখে লাগিয়ে রাখবেন। ২০ মিনিট পর ধুয়ে ফেলবেন। এতে জলদি কাজ করবে।

লাস্ট টিপস:

এক. এক টেবিল চামচ গুঁড়ো দুধ, এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ লেবুর রস এবং ১/২ টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে তারপর পরিষ্কার করুন। এই প্যাকটি মুখের উজ্জ্বলতা বাড়াবে আর রোদে পোড়া ভাব দূর করবে।
দুই. বেশন, দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে, গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২বার লাগালে আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে।

তিন. ঝকঝকে ত্বকের জন্য চন্দন গুঁড়োর অবদান অনস্বীকার্য। চন্দন গুঁড়োর সাথে দুধ মিশিয়ে প্রত্যেকদিন হালকা হাতে ম্যাসাজ করুন। অল্প দিনের মধ্যে আপনার মুখে হাসি ফুটবেই।

চার. টমেটোতে অ্যালার্জি না থাকলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে এর ক্লাথ মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন আপনাকে অনেক ফর্সা দেখাবেই।

পাঁচ. ১/২ কাপ চায়ের লিকার(ঠাণ্ডা), ২ চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। চালের গুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধু মুখের আর্দ্রতা বজায় রাখবে।

ছয়. শশার রস আর মধু সমান পরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী। তবে তৈলাক্ত ত্বকে মধুর বদলে লেবু ব্যবহার করতে হবে।

সাত. সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান আর ৩/৪ মিনিট পর ধুয়ে ফেলুন। মুখে লুকিয়ে থাকা সব ময়লা নিমিষে পালিয়ে যাবে আর আপনি হয়ে উঠবেন আরও আকর্ষণীয়।

আট. ২ টেবিল চামচ বেসন, ২ চিমটি কাঁচা হলুদ , ২-৩ ফোঁটা লেবুর রস আর এক চা চামচ দুধ দিয়ে প্যাক বানিয়ে মুখে ৫ মিনিট ভালো ভাবে ম্যাসাজ করুন। তারপর ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে মনে রাখবেন, হলুদ সবার ত্বকের জন্য নয়। তাই আগে একটু টেস্ট করে নিবেন কাঁচা হলুদ আপনার বন্ধু না শত্রু।

নয়. কাঁচা আলুর রস অথবা আলু পাতলা করে কেটে অথবা আলুর পাল্প দিনে ২বার করে ব্যবহার করলেও ভালো ফল পাবেন।

টিপসগুলো মেনে চলার আগে অবশ্যই খেয়াল রাখবেন উপাদানগুলোর সাথে আপনার ত্বক মানিয়ে নিতে পারে কিনা। আগে অল্প করে হাতে লাগিয়ে দেখবেন কোন ধরণের চুলকানি কিংবা জায়গাটা লাল হয়ে যাচ্ছে কিনা, তারপর পছন্দসই প্যাকটি বেছে নিন।

তথ্যসূত্রঃ
www.ruplabonno.com

search tags: gaer rong forsha korar tips, ki poddhotite gayer rong forsha kora jay, forsha hoar upay, forsha hobar upai, mukh shundor forsha korar upay, forsha hobo kivabe

Sunday, August 30, 2015

ওজন কমাতে কোনটা সহায়ক, ভাত না রুটি


কোনটি আসলে ভালো, ভাত না কি রুটি - এ নিয়ে বিতর্কের শেষ নেই। স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই এ দ্বিধায় পড়ে যান। পুষ্টিবিদরা কিছু ক্ষেত্রে ভাতকে প্রাধান্য দেন, আবার কিছু ক্ষেত্রে রুটি। বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে যেমন ডায়াবেটিস, কার্বোহাইড্রেটযুক্ত খাবার বেশ প্রভাব ফেলে। জেনে নিন ভাত এবং রুটি সম্পর্কে কিছু বিষয়, তারপর আপনিই সিদ্ধান্ত নিন, ভাত খাবেন না রুটি?

খাদ্যগুণ বিচার করতে গেলে একদিক থেকে ভাতের চেয়ে আটার রুটি বেশি ভালো। কারণ রুটি অনেক বেশি তাপশক্তি বা ক্যালরি উত্‍পাদন সক্ষম। যেমন, আধা ছটাক চাল থেকে পাওয়া যায় ১০২.১ ক্যালরি আর আধা ছটাক আটা থেকে পাওয়া যায় ৯৬.৪ ক্যালরি। কিন্তু যখনই রান্না হয়, তখন দেখা যায় ভিন্ন চিত্র। চাল থেকে যখন ভাত তৈরি হলো তখন চালের ক্যালরি ১০২.১ থেকে নেমে দাঁড়ায় ৫৬.৭। অথচ আটার ক্যালরি ৯৬.৪ রুটি হয়ে দাঁড়ায় ১০১.২।
সাদা ধবধবে চালের প্রতি মানুষের দুর্বলতা রয়েছে। কিন্তু ওই বেশি-ছাঁটা চালে ভিটামিন কম থাকে। আবার যখন ভাতের মাড় বা ফ্যান ফেলে দিয়ে রান্না করা হয় তখন বাদ পড়ে যায় প্রোটিন, খনিজ লবণ ও ভিটামিনের বড় একটা অংশ। গমের তুষের ক্ষেত্রেও একই ভুল করা হয়। আটা চেলে নিয়ে রুটি বানানো হয়। অথচ গমের তুষে প্রচুর পরিমাণে ভিটামিন বি১ বা থায়ামিন থাকে।

সবদিক বিচার করে পুষ্টিবিদরা বলেছেন, প্রতিদিনই দুই ধরনের খাদ্যশস্য যেমন ভাত-রুটি মিশিয়ে খাওয়া উচিত। এক্ষেত্রে ভাত হলো কম ছাঁটা চালের আর রুটির ক্ষেত্রে তুষযুক্ত আটার রুটি। ভাত-রুটির প্রসঙ্গে এদের অন্তর্গত সবচেয়ে মূল্যবান উপাদান ভিটামিন বি কমপ্লেক্স সম্বন্ধে জেনে নিন কিছু বিষয় - ভাতে পানি দিয়ে রাখলে অর্থাত্‍ পান্তা ভাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়। তবে পান্তা ভাত ধুয়ে নিয়ে খেলে উপকার হবে না, ভেজানো পানিসহই খেতে হবে। রুটি করার সময়ও একটু বেশি পানি দিয়ে আটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রুটি করতে হয়। এতে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়। মাখা আটার লেচি অল্প একটু তুলে রেখে পরের দিন আটা মাখার সময় সেটা মিশিয়ে নিতে হয়। আবার সেদিনের একটু লেচি রেখে পরের দিনের ফ্রেশ আটার সঙ্গে মেখে রুটি তৈরি করতে হয়। এ পদ্ধতির সাহায্যেও রুটিতে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়।
জেনে নিন চাল ও গমের আটার পুষ্টিগুণ

প্রতি ১০০ গ্রাম মেশিনে ছাঁটা চালে রয়েছে -
এনার্জি ৩৪৫ কিলোক্যালরি
প্রোটিন ৬.৪ গ্রাম
ফ্যাট ০.৪ গ্রাম
কার্বোহাইড্রেট ৭৯.০ গ্রাম
ক্যালসিয়াম ২৪ মিলিগ্রাম
ফসফরাস ১৩৬ মিলিগ্রাম
আয়রন ০.৮ মিলিগ্রাম
ভিটামিন বি১ ০.২১ মিলিগ্রাম
ভিটামিন বি২ ০.০৯ মিলিগ্রাম
নিয়াসিন ৩.৮ মিলিগ্রাম
তবে আতপ চালের চেয়ে সেদ্ধ চালে পুষ্টি বেশি। বিশেষ করে সেদ্ধ চালে ভিটামিন বি১ এবং কিছু খনিজ পদার্থ বেশি থাকে।

প্রতি ১০০ গ্রাম গমের আটায় রয়েছে -
এনার্জি ৩৪১ কিলোক্যালরি
প্রোটিন ১২.১ গ্রাম
ফ্যাট ১.৭ গ্রাম
কার্বোহাইড্রেট ৬৯.৪ গ্রাম
ক্যালসিয়াম ৪১ মিলিগ্রাম
ফসফরাস ৩৭২ মিলিগ্রাম
আয়রন ৩.৩ মিলিগ্রাম
ভিটামিন বি১ ০.৫৫ মিলিগ্রাম
ভিটামিন বি২ ০.১২ মিলিগ্রাম
নিয়াসিন ০.৩ মিলিগ্রাম

তথ্যসূত্র: চিন্ময় সেনগুপ্ত, বিনা ওষুধে রোগ নিরাময়, ২০০৩

search tags: ruti khele ojon kome? vat khala ozon bare, vat na ruti, ruti na vath, vat e fat beshi, kon chal valo.

ভ্রমন কালীন সময়ে বমি প্রতিরোধের উপায়


ভ্রমণে বিশেষ করে গাড়িতে ভ্রমণ করতে গেলে অনেকেরই বমি বমি ভাব হয় বা বমি করে থাকেন। কারও মাথা ঘুরায়। এ ভয়ে অনেকেই গাড়িতে ভ্রমণ করতে ভয় পান। আসুন জেনে নিই এর কারণ ও প্রতিকার-

বমি হওয়ার কারণ :

সাধারণত অনেকগুলো কারণে বমি হয়ে থাকে। যেমন ধরুন কেউ ভীষণ অসুস্থ, সেই অসুখের জন্য বমি হতে পারে। আবার বিষাক্ত কিছু খেলেও বমি হতে পারে। বাজে গন্ধ বা বাজে স্বাদের খাবারের কারণেও বমি হতে পারে। হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যার কারণেও। আবার কোনো কারণে খাদ্যনালী বন্ধ হয়ে গেলেও বমি হতে পারে। অতিরিক্ত পরিশ্রম বা মোশন সিকনেসের কারণেও বমি হতে পারে।

ভ্রমনে মোশন সিকনেস :

‘মোশন সিকনেস’ ভ্রমনের একটি অন্যতম প্রধান সমস্যা। এটি মূলত মস্তিকের এক ধরনের সমস্যা। বিশেষ করে বাস, প্রাইভেটকার বা এ জাতীয় বাহনগুলিতে এ সমস্যা হয়। শরীরের অন্তঃকর্ণ আমাদের শরীরের গতি ও জড়তার ভারসাম্য রক্ষা করে। যখন গাড়িতে চড়ি তখন অন্তঃকর্ণ মস্তিষ্কে খবর পাঠায় যে সে গতিশীল। কিন্তু চোখ বলে ভিন্ন কথা। কারণ তার সামনের বা পাশের মানুষগুলো কিংবা গাড়ির সিটগুলো তো স্থির। চোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার ফলে তৈরি হয় মোশন সিকনেস’। এ কারণে তৈরি হয় বমি বমি ভাব, সেই সাথে মাথা ঘোরা, মাথা ধরা প্রভৃতি।

মোশন সিকনেস থেকে বাঁচার উপায় :

মোশন সিকনেস থেকে বাঁচার উপায় হলো, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা। এ সময় লম্বা লম্বা শ্বাস নিতে হবে, হতে পারে মেডিটেশনও। প্রয়োজন হলে চোখ বন্ধ করে রাখুন। এ সময় বই পড়বেন না বা স্থির কোন কিছুর দিকে তাকিয়ে থাকবেন না। আদা চিবাতে পারেন। আদা মোশন সিকনেসে কাজে দেবে। ভ্রমনে যাদের বেশি সমস্যা হয় তারা গাড়িতে ওঠার আধঘন্টা আগে ডমপেরিডন জাতীয় ওষুধ খেয়ে নিতে পারেন। গাড়ির ভেতরে দৃষ্টি নিবদ্ধ না রেখে যত দূর সামনে দৃষ্টি যায়, তাকিয়ে থাকুন। আপনার অন্তঃকর্ণ ও চোখ তখন একই সিগন্যাল পাঠাবে মস্তিষ্কে যে গাড়ি চলছে, আপনিও চলছেন। জানালার কাছে সিট নিন। জানালাটা খুলে দিন। খোলা বাতাসে মন-প্রাণ থাকবে চনমনে। গাড়িতে আড়াআড়ি বা যেদিকে গাড়ি চলছে সেদিক পেছন দিয়ে বসবেন না। যাত্রা শুরুর একটু আগে ভরপেট খাবেন না বা পান করবেন না। কিছু ওষুধ যেগুলো বমি বন্ধ করতে পারে যেমন- ওনাসেরন সিনারন, মেক্লাইজিন ক্লোরফেনাইরামিন, অ্যাভোমিন ইত্যাদি ডাক্তারের পরামর্শে সেবন করতে পারেন। আদা, চুন-সুপারি ছাড়া পান কিংবা চুইংগাম চিবানোতেও উপকার পাওয়া যেতে পারে।

তথ্যসূত্রঃ
www.bd-pratidin.com

search tags: bomi hole koronio, garite uthle bomi hole ki korbo, bus e bomi ashle ki korbo, garite bumi bondher upay, garite uthle bomi ashar karon, bomir oushudh.

Saturday, August 29, 2015

মাথা ঘোরা রোগের সমাধান


অনেকেই মাথা ঘোরা বা ভার্টিগো সমস্যায় ভোগেন। এটি সাময়িক হতে পারে আবার বেশ কিছু অসুখের কারণেও হতে পারে। পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান ও অধ্যাপক ডা. এ এফ মহিউদ্দিন খান। লিখেছেন আতিউর রহমান
মাথা ঘোরা বা ভার্টিগো এক ধরনের অনুভূতি, যাতে আক্রান্ত ব্যক্তি মনে করে সে নিজে ঘুরছে অথবা তার চারপাশের সব কিছু ঘুরছে।
যদিও ভার্টিগো শব্দটির আভিধানিক অর্থ উচ্চতাভীতি।
মাথা ঘোরার কারণ
হঠাৎ দুঃসংবাদ শুনলে, বেশি উঁচুতে উঠলে, গাড়িতে বা জাহাজে ভ্রমণ করলে, চোখের বেশ কিছু সমস্যায়, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আর মস্তিষ্কে টিউমার হলেও মাথা ঘুরতে পারে।
মাথা ঘোরার সাধারণ কারণের মধ্যে একটি বিপিপিভি বা বিনাইন পার-অক্সিসমাল পজিশনাল ভার্টিগো, যাতে মাথা একটা নির্দিষ্ট অবস্থানে নিলে মাথা ঘোরার অনুভূতি হয়। অবস্থান পরিবর্তন করলে তা সেরে যায়। সাধারণত ক্যালসিয়ামযুক্ত কিছু পাথরসদৃশ ক্ষুদ্র কণা অন্তঃকর্ণের নালিতে ঢুকে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। কণা সরে গেলে বা বের হয়ে গেলে ভার্টিগোর অনুভূতি থাকে না। তবে ক্যালসিয়ামের পাথর ছাড়াও বিপিপিভি হতে পারে, বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে।
মাথা ঘোরার আরেকটি সাধারণ কারণ মিনার ডিজিজ। এটা মধ্যকর্ণের অসুখ। এখানে কোনো কারণে তরল, পুঁজ বা পানি জমা হলে মাথা ঘোরার অনুভূতির সঙ্গে কানে ঝিনঝিন শব্দ হয় এবং শ্রবণশক্তি ধীরে ধীরে কমে যায়।
কানের আরেকটি অসুখেও মাথা ঘোরে, যার নাম ভেস্টিবুলার নিউরাইটিস বা ল্যাবেরিন্থাইটিস। এটা অন্তঃকর্ণের সমস্যা, সাধারণত ভাইরাসজনিত ইনফেকশন থেকে হয়। এ ধরনের ইনফেকশনে অন্তঃকর্ণের ভেতরে থাকা স্নায়ুর প্রদাহ হয়।
এ ছাড়া মাথা ঘোরার আরো কারণের মধ্যে আছে-
* ঘাড়ে বা মাথায় আঘাত
* মাইগ্রেন
* ব্রেইন স্ট্রোক
* কানের ভেতরে আঘাত।

লক্ষণসমূহ
ভার্টিগোর লক্ষণ কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। একবার সেরে আবারও হতে পারে। কারো কারো বারবার হতে পারে। লক্ষণের মধ্যে আছে-
* নিজে ঘোরার অনুভূতি
* চারপাশের সব কিছু ঘোরার অনুভূতি
* কাত হয়ে পড়ে যাওয়া
* কোনো কিছু ভীষণভাবে চেপে ধরেছে এমন অনুভূতি
* দাঁড়িয়ে থাকার নিয়ন্ত্রণ হারানো
* মনে হচ্ছে একদিকে কেউ টেনে নিয়ে যাচ্ছে
* বমি বমি ভাব
* চোখের মণির অস্বাভাবিক নাড়াচাড়া বা নিস্টাগম্যাস
* মাথাব্যথা
* ঘেমে যাওয়া
* কানে ঝিনঝিন বা শনশন শব্দ হওয়া, শ্রবণশক্তি কমে যাওয়া।
উল্লেখ্য লক্ষণ হিসেবে সবসময় 'মাথা ঘোরা' নাও থাকতে পারে।

পরীক্ষা-নিরীক্ষা
মূলত রোগ নির্ণয়ে রোগীর প্রদত্ত বর্ণনাই বেশি ভূমিকা পালন করে। চিকিৎসক সাধারণত রোগীর কাছে জানতে চান কখন এবং কিভাবে প্রথম মাথা ঘোরার অনুভূতি হলো, কত দিন পর পর মাথা ঘোরার সমস্যা হয়, হাঁটাচলা করতে অসুবিধা হয় কি না, কোনো বিশেষ কারণে বা শব্দে বা কাজ করতে গেলে মাথা ঘোরে কি না, কানে ব্যথা বা অন্য কোনো সমস্যা আছে কি না। কখনো কখনো কিছু পরীক্ষা-নিরীক্ষারও প্রয়োজন হয়। এগুলোর মধ্যে আছে টেস্ট ফর নিস্টাগম্যাস, ডিক্স হলপিক টেস্ট, রমবার্গ টেস্ট ইত্যাদি।

মাথা ঘোরার চিকিৎসা
* সাধারণত বিশ্রাম নিলে সাময়িক সময়ের ভার্টিগো সেরে যায়। কোনো ওষুধ ছাড়াই সেরে যায়। যেগুলো এমনিতেই সেরে যায় না তার চিকিৎসা নির্ভর করে কারণের ওপর।
* বেশির ভাগ ক্ষেত্রেই ওষুধের সাহায্যে মাথা ঘোরার সমস্যা ঠিক করা যায়। আমাদের দেশে এ ওষুধগুলো সহজলভ্য। এগুলোর মধ্যে আছে স্টেমিটিল, ভার্গন, সিনারন, ভিসার্ক, মিনারিল ইত্যাদি।
* ভ্রমণসংক্রান্ত ভার্টিগোতে বা যখন বমি বমি ভাব থাকে তখন বমি প্রতিরোধক ওষুধও প্রয়োগ করা হয়।
* যদি ইনফেকশন, প্রদাহ ইত্যাদি থেকে ভার্টিগো হয়, তবে অ্যান্টিবায়োটিক, কখনো কখনো স্টেরয়েড ওষুধও দেওয়া হয়।
* মধ্যকর্ণে পানি জমার চিকিৎসায় অনেক সময় ডাইইউরেটিক ওষুধও ব্যবহৃত হয়।
* কিছু ক্ষেত্রে বিশেষ কিছু ব্যায়াম ও ফিজিওথেরাপিও প্রয়োজন হতে পারে।
* অনেক সময় সার্জারি বা অস্ত্রোপচারেরও দরকার হয়।

কখন মাথা ঘোরা বিপদের কারণ?
নিচের লক্ষণগুলো থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
* কানে কম শোনা
* কানে শোঁ শোঁ শব্দ হওয়া
* মাথায় তীব্র ব্যথা
* বমি হওয়া বা সব সময় বমি বমি ভাব হওয়া
* কম দেখা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া।
মাথা ঘোরা থেকে মুক্ত থাকতে
* অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে
* ধূমপান ও অ্যালকোহল বর্জন করতে হবে
* পর্যাপ্ত পানি পান করতে হবে
* কানের যেকোনো সমস্যায় দ্রুত চিকিৎসা নিতে হবে।
  - আতিউর রহমান

তথ্যসূত্রঃ
http://chandpur-barta.com

search tags: matha ghurar karon, matha ghura roger chikitsha, matha ghorar oushudh, ki shomossha hole matha ghure, hotath matha ghurle ki korbo.

বাতের ব্যাথা নিরাময়ের উপায়


বাত একটি সিস্টেমিক ডিজিজ অর্থাত্ যা কিনা পুরো শরীরে প্রভাব ফেলে। অস্থিসন্ধিতে ইউরিক এসিড জমা হয়ে এ রোগের উত্পত্তি হয়। মূত্রের মাধ্যমে যে পরিমাণ স্বাভাবিক ইউরিক এসিড বেরিয়ে যায়, তার থেকে বেশি পরিমাণ ইউরিক এসিড যখন আমাদের যকৃত্ তৈরি করে তখনই তা রক্তের পরিমাণ বাড়ায়। অথবা খাবারের মাধ্যমে বেশি পরিমাণ ইউরিক এসিডের উত্স যেমন লাল মাংস, ক্রিম, রেড ওয়াইন ইত্যাদি গ্রহণ করলে এবং বৃক্ক (কিডনি) রক্ত থেকে যথেষ্ট পরিমাণে তা ফিল্টার করতে না পারলে বাতের উপসর্গগুলো দেখা দেয়।
সময়ের সঙ্গে সঙ্গে ইউরিক এসিড অস্থিসন্ধিতে ক্রিস্টালরূপে জমা হতে থাকে এবং তাতে অস্থিসন্ধি ফুলে যায়, প্রদাহ এবং ব্যথা হয় এবং সেই সঙ্গে অস্থিসন্ধি ধীরে ধীরে শক্ত হয়ে যায়। বাত সাধারণত পায়ের আঙুলের অস্থিসন্ধিকে আক্রান্ত করে।
বিশ্বের অনেক মানুষই বাতের ব্যথায় আক্রান্ত এবং প্রতিদিনই এই সংখ্যা বেড়ে চলেছে আশংকাজনক হারে। বিশেষ করে ধনীদের ক্ষেত্রে এ রোগ বেশি দেখা দেয়। কারণ উন্নতমানের খাওয়া বিশেষ করে মাছ মাংস ইত্যাদি যারা বেশি খান তাদের এ বাতের সমস্যায় পড়তে হয়। এছাড়া দৈনন্দিন জীবনে যারা অলস তাদের ক্ষেত্রেও এ সমস্যা সৃষ্টি হয়। আবার বাতের ব্যথা মূলত দুই ধরণের কারণে হয়ে থাকে। প্রথমত, বয়স জনিত হাড়ের দুর্বলতা থেকে এবং দ্বিতীয়ত, হাড়ের জয়েন্ট দুর্বল ও হাড়ে ক্যালসিয়ামের অভাব জনিত কারনে। প্রখমে এটি পায়ের আঙ্গুলে পরে আস্তে আস্তে হাড়সহ শরীরের বিভিন্ন জয়েন্টে এ রোগ ছড়িয়ে পড়ে। বাত আক্রান্তস্থানে প্রচুর গরম অনুভুত হয় এবং অসহনীয় ব্যাথার সৃষ্টি হয়।
রোগের প্রাদুর্ভাব
বাত সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে সাধারণত এটি রজঃনিবৃত্তির পর অর্থাত্ ৪৫ বছরের পর দেখা দেয়। শিশু এবং তরুণদের সাধারণত এ রোগে আক্রান্ত হতে দেখা যায় না।
কারণ এবং ঝুঁকিগুলো
অস্থিসন্ধিতে ইউরিক এসিড জমার কারণেই বাত হয়ে থাকে। শতকরা ২০ ভাগেরও বেশি রোগীর ক্ষেত্রেই দেখা যায়, বাতরোগের পারিবারিক ইতিহাস থাকে। যেসব কারণে বাতরোগের ঝুঁকি বাড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হলো— ডায়াবেটিস, শরীর মোটা হয়ে যাওয়া, কিডনির রোগগুলো, সিকল সেল এনিমিয়া (এক ধরনের রক্তস্বল্পতা)। নিয়মিত অ্যালকোহল পান করলে তা দেহ থেকে ইউরিক এসিড বের করে দেয়ায় বাধা দেয় এবং প্রকারান্তরে বাতের ঝুঁকি বাড়ায়।
কিছু কিছু ওষুধ যেমন—অ্যাসপিরিন, বিভিন্ন ডাই-ইউরেটিকস, লিভোডোপা, সাইক্লোস্পোরিন ইত্যাদি অনেক সময় বাতের ঝুঁকি বাড়ায়।

রোগের লক্ষণগুলো
বাতের সমস্যা সাধারণত বৃদ্ধাঙ্গুলিতে প্রথম দেখা দেয়। এর প্রধান লক্ষণগুলো হচ্ছে—CXUIDTU
— প্রদাহ
— ব্যথা
— অস্থিসন্ধি লাল হয়ে যাওয়া
— অস্থিসন্ধি ফুলে যাওয়া ইত্যাদি।
— বাতে পায়ের অঙুল নাড়াতে তীব্র ব্যথা হয়; অনেক সময় রোগীরা বলে থাকে যে, চাদরের স্পর্শেও ব্যথা লাগে। বাতের লক্ষণগুলো খুব দ্রুতই দেখা দেয়, যেমন কখনও কখনও এক দিনের মধ্যেই দেখা দেয় এবং একই সঙ্গে একটি মাত্র অস্থিসন্ধিতে লক্ষণ দেখা দেয়। বিরল ক্ষেত্রে ২-৩টি অস্থিসন্ধিতে এক সঙ্গে ব্যথা হয়। যদি অনেক স্থানে এক সঙ্গে লক্ষণ দেখা দেয়, তবে হয়তো তা বাতের কারণে নাও হতে পারে। তবে চিকিত্সা না করা হলে বাত অস্থিসন্ধির যথেষ্ট ক্ষতি করতে এমনকি চলনক্ষমতাও হ্রাস করতে পারে।

চিকিত্সা
চিকিত্সার মূল লক্ষ্য হচ্ছে অস্থিসন্ধিতে ইউরিক এসিডের পরিমাণ কমিয়ে আনা এবং এর মাধ্যমে রোগের লক্ষণ এবং পরবর্তী অবনতি ঠেকানো। চিকিত্সা না করা হলে বাত অস্থিসন্ধির যথেষ্ট ক্ষতি করতে এমনকি চলনক্ষমতাও হ্রাস করতে পারে। সচরাচর দেখা যায়, ঘন ঘন রোগের লক্ষণগুলো প্রকাশ না পেলে লোকজন এর চিকিত্সা করাতে চায় না। ওষুধের মধ্যে আছে ন্যাপ্রোক্সেন এবং ইন্ডোমিথাসিনের মতো এনএসএআইডি জাতীয় ওষুধ। পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা এবং সেই সঙ্গে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া দরকার।
প্রেডনিসোলোনের মতো স্টেরয়েড জাতীয় ওষুধও মুখে খাওয়া যেতে পারে অথবা আক্রান্ত স্থানে ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। অ্যালোপিউরিনল, কোলচিসিন এবং প্রোবেনেসিড আলাদাভাবে কিংবা এক সঙ্গে ব্যবহার করা যেতে পারে। এই ওষুধগুলো দ্রুত কার্যকর হয় তখনই, যখন এগুলো রোগের লক্ষণ দেখা দেয়ার ১২ ঘণ্টার মধ্যেই ব্যবহার করা যায়।
প্রতিরোধ
প্রতিরোধই বাতের সমস্যা থেকে উপশমের উত্তম উপায়। রোগ দেখা দিলে ওষুধের মাধ্যমে প্রতিকার পাওয়া যায় বটে, তবে তখন অ্যালকোহল এবং যেসব খাবার গ্রহণ করলে ইউরিক এসিড মজুদ হওয়া বেড়ে যায়, সেসব থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য।
এছাড়া রোগীকে প্রচুর পানি খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সুষম খাবার ব্যবহার করার সঙ্গে সঙ্গে শরীরের ওজন ঠিক রাখতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো, রোগ হলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিত্সকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো চলতে হবে।
এছাড়াও জেনে নিন বাতের ব্যথার কবল থেকে বাঁচার জন্য কার্যকরী কিছু টিপস।

•লিফট বা এস্কেলেটরের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন।
•প্রতিদিন সকালে উঠে ৫-১০ মিনিট জোরে হাঁটুন বা জগিং করুন।
•গাড়িতে ওঠার আগে কিংবা লম্বা জার্নির শুরুতে অন্তত ৫০০ মিটার পায়ে হেঁটে নিন।
•ওজন কমানোর দিকে মনোযোগী হোন।
•প্রতিদিন ৬-৮ গ্লাস পানি খান।
•ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার প্রতিদিন পরিমিত পরিমানে খান।
•একটানা অনেকক্ষণ বসে থাকবেন না। ১৫-২০ মিনিট পর পর খানিকটা হেঁটে নিন।
•ধূমপান ও মদ্যপান হাড়ের ক্যালসিয়াম শুকিয়ে দেয়ার জন্য দায়ী। ধূমপান ও মদ্যপান বন্ধ করুন।
•প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ রাখুন। যদি ‘লাক্টোস ইনটলারেন্ট’ হয়ে থাকেন তবে ব্রকলি খান ক্যালসিয়ামের ঘাটতি পুরনের জন্য।
•প্রতিদিন ব্যায়ামের জন্য অন্তত ১০ মিনিট রাখুন।
•সপ্তাহে অন্তত ২ বার খানিকটা তেল গরম করে নিয়ে হাড়ের জয়েন্টে ম্যাসাজ করুন।
•যারা ব্যথা ভুগছেন তারা আক্রান্ত স্থানে প্রতিদিন গরম তুলা. কাপড় বা পানির সেঁক নিন।

তথ্যসূত্রঃ
www.bd24live.com

search tags: bat betha, bath batha, bater byatha, bat jor, bater betha hole ki korbo, bater betha hole koronio, bater betha keno hoy, bater bethar karon o lokkhon, bater bethar cikitsha, bater bethar oushudh

ডেঙ্গু জ্বর হলে করনীয়


ডেঙ্গুজ্বরঃ

ডেঙ্গুজ্বর কনটেন্টটিতে ডেঙ্গুজ্বর কী, কীভাবে ছড়ায়, ডেঙ্গুজ্বরের লক্ষণ, উপসর্গ, ডেঙ্গুজ্বরের ধরন, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা, পথ্য ও বাড়তি সতর্কতা, প্রতিরোধ এই সব বিষয়গুলো সর্ম্পকে বর্ণনা করা হয়েছে।

ডেঙ্গু জ্বর মৃদু বা হাল্কা থেকে মারাত্মক ধরনের হয়ে থাকে। মৃদু ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে তীব্র জ্বর, শরীরে লালচে দানা এবং মাংসপেশী ও হাড়ে ব্যথা হয়। মারাত্মক ডেঙ্গু জ্বরে (ডেঙ্গু হেমোরেজিক জ্বর এবং ডেঙ্গু শক সিনড্রোম) মারাত্মক রক্তক্ষরণ, রক্তচাপ কমে যাওয়া এমনকি মৃত্যুও হতে পারে।

 
ডেঙ্গুজ্বর কি

ডেঙ্গুজ্বর একধরনের জীবাণু বাহিত একটি রোগ। ডেঙ্গুজ্বরের নির্দিষ্ট কোন চিকিৎসা নেই এবং অধিকাংশ রোগীই আরোগ্য লাভ করে। কিন্তু রোগের মারাত্মক ধরনে আক্রান্ত হলে রোগীকে অবশ্যই হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে।



কিভাবে হয়

এডিস নামে এক ধরনের মশার কামড়ে ডেঙ্গুজ্বর হয়। এই মশা সাধারণত দিনের বেলা কামড়ায়।

ডেঙ্গুজ্বর হয়েছে কি করে বুঝবেন

রোগের ধরন ও মাত্রা অনুযায়ী ডেঙ্গুজ্বরের লক্ষণ ও উপসর্গ ভিন্ন হয়ে থাকে। ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে সাধারণত: যেসব লক্ষণ ও উপসর্গ দেখা যায় সেগুলো হলো-

তীব্র জ্বর-১০৫ ফারেনহাইট(৪০.৬ সে.) পর্যন্ত।
সারা শরীরজুড়ে লালচে দানা যা কিছুদিনের জন্য চলে গিয়ে পুনরায় দেখা দেয়।
তীব্র মাথা ব্যথা, পিঠ ব্যথা অথবা দুটোই।
চোখের পিছনে ব্যথা।
অস্থি সন্ধি এবং মাংসপেশীতে তীব্র ব্যথা।
বমি বমি ভাব এবং বমি।



ডেঙ্গু হেমোরেজিক জ্বর

এটি রোগের মারাত্মক একটি ধরণ। এই জ্বর মৃদু জ্বরের মতোই শুরু হয়। পরবর্তী কিছু দিনের মধ্যেই অবস্থা অধিকতর খারাপ হতে শুরু করে। এই জ্বরে ডেঙ্গুজ্বরের লক্ষণ ও উপসর্গের পাশাপাশি আরো যে সমস্যা গুলো হয়-

রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী রক্ত কোষের সংখ্যা কমে যায় ফলে
চামড়ার নিচে রক্তক্ষরণ হয় এবং নাক ও মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়।
অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে।


ডেঙ্গু শক সিনড্রোম

এটি ডেঙ্গুজ্বরের সবচেয়ে মারাত্মক ধরন। এই জ্বরে মৃদু ডেঙ্গুজ্বরের লক্ষণ ও উপসর্গের পাশাপাশি অন্যান্য যে সমস্যা গুলো হয়-

তীব্র পেটে ব্যথা
ঘন ঘন বমি
জ্ঞান হারানো
অতিরিক্ত রক্তক্ষরণ
রক্তচাপ হঠাৎ কমে যাওয়া
এতে মৃত্যু পর্যন্ত হতে পারে


কখন ডাক্তার দেখাবেন

ডেঙ্গুজ্বরের যে কোন লক্ষণ ও উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে।



কোথায় চিকিৎসা করা হয়

জেলা সদর হাসপাতাল
মেডিকেল কলেজ হাসপাতাল
বেসরকারী হাসপাতাল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়


কি কি পরীক্ষা করার প্রয়োজন হতে পারে

সাধারণত লক্ষণ দেখেই ডাক্তাররা বুঝতে চেষ্টা করেন ডেঙ্গু হয়েছে কিনা,তবে এর পাশাপাশি রক্ত পরীক্ষাও করা হয়ে থাকে। রক্ত পরীক্ষা করে রোগের ধরন ও মাত্রা বুঝা হয়।



কি চিকিৎসা আছে

বেশি করে তরল জাতীয় খাদ্য গ্রহন
প্যারাসিটামল ওষুধ সেবন
হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা করা
দরকার হলে শিরাপথে স্যালাইন দেয়া
রক্তচাপ পরীক্ষা
রক্ত ঘাটতি পূরণের জন্য রক্ত দেয়া


পথ্য ও বাড়তি সতর্কতা

বমি এবং জ্বর থেকে পানিশূণ্যতা পূরণের জন্য রোগীকে বেশি করে স্যালাইন ও অন্যান্য তরল খাবার খেতে দিতে হবে।
আক্রান্ত রোগীকে মশারীর ভিতর রাখতে হবে।
কখনোই নিজে থেকে কোন ব্যথানাশক  ঔষধ খাবেন না, তাতে ডেঙ্গুজ্বরের জটিলতা বেড়ে যেতে পারে।


ডেঙ্গুজ্বর কিভাবে প্রতিরোধ করবেন

ডেঙ্গুজ্বরের জীবাণু বহনকারী মশা দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলা মশারী টাঙিয়ে অথবা কয়েল জ্বালিয়ে ঘুমাতে হবে।
ডেঙ্গু আক্রান্ত রোগীকে অবশ্যই সবসময় মশারীর মধ্যে রাখতে হবে যাতে করে রোগীকে কোন মশা কামড়াতে না পারে।
বাড়ির আশেপাশের ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
বাড়ির আশেপাশে ভাঙ্গা ফুলের টব, ভাঙ্গা ফুলদানি, অব্যবহৃত কৌটা, ডাবের খোসা, ভাঙ্গা বেসিন, অব্যবহৃত টায়ার, মুখ খোলা পানির ট্যাঙ্ক, প্লাস্টিকের প্যাকেট, পলিথিন এবং ঘরের আশেপাশে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।


সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন.১. ডেঙ্গুজ্বর কেন হয়?

উত্তর.এক ধরনের জীবাণু দিয়ে ডেঙ্গুজ্বর হয়। এডিস নামে এক ধরনের মশা এই রোগের জীবাণু বহন করে।



প্রশ্ন.২. কিভাবে এডিস মশা ডেঙ্গুজ্বরের জীবাণু ছড়ায়?

উত্তর.ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোন ব্যক্তিকে  কোন সাধারণ এডিস মশা (যে এডিস মশা ডেঙ্গু ভাইরাসের জীবাণু বহন করছে না) কামড়ালে সেই এডিস মশাটিও ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। এই মশা যখন আরেকজন সু্‌স্থ্য মানুষকে কামড় দেয় তখন সেও ডেঙ্গুরোগে আক্রান্ত হয়।


প্রশ্ন. ৩. ডেঙ্গুজ্বরে আক্রান্তের ক্ষেত্রে কারা বেশি ঝুঁকিপূর্ণ?

উত্তর.

সাধারণত শহর অঞ্চলে এই রোগ বেশি দেখা যায়।
যেসব অঞ্চলে গরম বেশি সেখানকার মানুষ ডেঙ্গুজ্বরে বেশি আক্রান্ত হয়ে থাকে।
যারা আগেও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে এই রোগে মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়।


প্রশ্ন.৪. ডেঙ্গুজ্বর ভালো হতে কতদিন সময় লাগে?

উত্তর.ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীরা সাধারণত ৫ থেকে ১৪ দিনের মধ্যে ভালো হয়ে যায়।



প্রশ্ন.৫. ডেঙ্গুজ্বরে কি ধরনের জটিলতা দেখা দিতে পারে?

উত্তর.ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে সাধারণত: যেসব জটিলতা দেখা দিতে:

জীবাণুতে আক্রান্ত হওয়ার পরের কয়েক সপ্তাহ বা মাস পর্যন্ত কোন কোন বয়স্ক ব্যক্তিদের মধ্যে ক্লান্তিবোধ, অবসন্নতা দেখা দেয়।
মারাত্মক ডেঙ্গুজ্বর থেকে ডেঙ্গু হেমোরেজিক জ্বর এবং ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে। এর ফলে যে সমস্যা গুলো হতে পারে সেগুলো হলো-অতিরিক্ত রক্তক্ষরণ,শক এমনকি এ ধরনের সমস্যা থেকে মৃত্যু।
অনেকসময় সু্‌স্থ্য হলেও  অনেকের যকৃত, রক্তনালী এবং মস্তিস্কের ক্ষতি হতে পারে।

তথ্যসূত্রঃ
www.infokosh.gov.bd


search tags: dengue fever, dengu fever, dengu jor keno hoy, dengue jorer lokkhon, dengue jorer chikitsha, dengu hole ki korbo, dengue jor hole koronio, adis mosha theke bachar upay.

ডেঙ্গু জরের কারন, লক্ষন ও চিকিৎসা


ডেঙ্গুজ্বর (Dengue)  প্রধানত এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় এলাকার একটি ভাইরাসঘটিত সংক্রামক ব্যাধি। ডেঙ্গু ভাইরাস Flaviviridae গোত্রভুক্ত, যার প্রায় ৭০ ধরনের ভাইরাসের মধ্যে আছে ইয়োলো ফিভার (yellow fever) ও কয়েক প্রকার এনসেফালাইটিসের ভাইরাস। ডেঙ্গুজ্বরের অনুরূপ একটি রোগের মহামারীর প্রথম তথ্য পাওয়া যায় ১৭৭৯ ও ১৭৮০ সালে চিকিৎসা সংক্রান্ত বইপুস্তকে। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতায় প্রথম ডেঙ্গুজ্বর শনাক্ত হয়। ১৮৭১-৭২ সালে এ রোগ মহামারী আকারে দেখা দেয়। ওই সময় থেকে এ রোগের প্রকোপ এ উপমহাদেশে প্রায়শই ঘটে। ১৯৩৯-৪৫ সাল থেকে গোটা মহাদেশে ১০ থেকে ৩০ বছর পর পর ডেঙ্গুজ্বর দেখা দিতে থাকে। কোনো একটি বিশেষ স্থানে বারবার ডেঙ্গুর মহামারী দেখা দিত না। দ্বিতীয় মহাযুদ্ধের সময় দক্ষিণ-পূর্ব এশিয়ায় বহু ডেঙ্গু ভাইরাস সেরোটাইপের সহসঞ্চালন দেখা দেয় এবং মহামারীর ঘটনা বৃদ্ধি পায়। ক্যারিবীয় অঞ্চল (১৯৭৭-১৯৮১), দক্ষিণ আমেরিকা (১৯৮০ সালের শুরুতে), প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (১৯৭৯) এবং আফ্রিকায় ব্যাপক আকারে ডেঙ্গু মহামারী দেখা দেয় যাতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়। রক্তক্ষরা ডেঙ্গুজ্বর (dengue haemorrhagic fever/DHF) এবং ডেঙ্গু শক (shock) সিনড্রমের (DSS) প্রথম প্রাদুর্ভাব ঘটে ১৯৫৩-৫৪ সালে ম্যানিলায় এবং ১৯৭৫ সালের মধ্যে নিয়মিত বিরতিসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশে। ১৯৮০ ও ১৯৯০ সালে মহামারী আকারে রক্তক্ষরা ডেঙ্গু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পূর্বদিকে চীনে ছড়িয়ে পড়ে। রক্তক্ষরা ডেঙ্গুজ্বর ও শক-সিনড্রম ডেঙ্গু এখন এশিয়ায় হাসপাতালে ভর্তি ও শিশুমৃত্যুর একটি প্রধান কারণ।


ডেঙ্গুজ্বরের বাহক মশা
চার প্রকারের ডেঙ্গু ভাইরাস DEN 1, 2, 3, 4 হলো ডেঙ্গু ও রক্তক্ষরা ডেঙ্গুর কারণ এবং এগুলি প্রতিজনীভাবেও (antigenic) ঘনিষ্ঠ। যে কোনো একটি সেরোটাইপ বিশেষ কোনো ভাইরাসের বিরুদ্ধে আজীবন প্রতিরোধ ক্ষমতা দেয়, কিন্তু অন্য ভাইরাসগুলির বিরুদ্ধে নয়। উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় শহরাঞ্চলীয় চক্রেই ডেঙ্গু ভাইরাস স্থিতি লাভ করে। এজন্যই শহুরে লোকদের মধ্যেই রোগটি বেশি। মানুষের আবাসস্থলের সঙ্গে সংশ্লিষ্ট দিনের বেলায় দংশনকারী Aedes aegypti মশা এসব ভাইরাসের বাহক। কোনো কোনো অঞ্চলে অন্যান্য প্রজাতি Aedes albopictus, A. polynesiensis মশাও সংক্রমণ ঘটায়। রোগীকে দংশনের দুই সপ্তাহ পর মশা সংক্রমণক্ষম হয়ে ওঠে এবং গোটা জীবনই সংক্রমণশীল থাকে।

রোগের লক্ষণ ১. ডেঙ্গুজ্বর ডেঙ্গু-ভাইরাসের সংক্রমণ উপসর্গবিহীন থেকে নানা রকমের উপসর্গযুক্ত হতে পারে, এমনকি তাতে মৃত্যুও ঘটে। সচরাচর দৃষ্ট ডেঙ্গুজ্বর, যাকে প্রায়ই ক্লাসিক্যাল ডেঙ্গু বলা হয়, সেটি একটি তীব্র ধরনের জ্বর যাতে হঠাৎ জ্বর হওয়া ছাড়াও থাকে মাথার সামনে ব্যথা, চক্ষুগোলকে ব্যথা, বমনেচ্ছা, বমি এবং লাল ফুসকুড়ি। প্রায়ই চোখে প্রদাহ এবং মারাত্মক পিঠব্যথা দেখা দেয়। এসব লক্ষণ ৫-৭ দিন স্থায়ী হয় এবং রোগী আরও কিছুদিন ক্লান্তি অনুভব করতে পারে এবং এরপর সেরে ওঠে।

বেশির ভাগ সংক্রমণই, বিশেষত ১৫ বছরের কমবয়সী শিশুর ক্ষেত্রে, সম্পূর্ণ লক্ষণহীন অথবা ন্যূনতম লক্ষণযুক্ত হতে পারে। ত্বকে স্ফোট দেখা দেয় প্রায় ৫০% ক্ষেত্রে, যা প্রথমে হাতে, পায়ে এবং পরে ঘাড়ে ছড়ায়। জ্বর চলাকালীন সময় মুখ, গলা বা বুক রক্তাভ দেখায়।

২. রক্তক্ষরা ডেঙ্গুজ্বর (DHF)  দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধানত শিশুদের একটি রোগ। রক্তক্ষরা ডেঙ্গু হলো ডেঙ্গুর একটি মারাত্মক ধরন। মূল লক্ষণগুলি বয়স নির্বিশেষে সকলের ক্ষেত্রেই অভিন্ন। এ ডেঙ্গুজ্বরের শুরুতে হঠাৎ দেহের তাপ বেড়ে যায় (৩৮০-৪০০ সে) এবং ২ থেকে ৭ দিন পর্যন্ত চলে। রক্তক্ষরণ বা ডেঙ্গু-শক সাধারণত ৩ থেকে ৭ দিনের মধ্যে দেখা দেয়। এতে থাকে মাথাব্যথা, ক্রমাগত জ্বর, দুর্বলতা এবং অস্থিসন্ধি ও মাংসপেশীর তীব্র ব্যথা। শ্বাসযন্ত্রের ঊর্ধ্বাংশের সংক্রমণসহ রোগটি হালকাভাবে শুরু হলেও আচমকা শক ও ত্বকের অভ্যন্তরে রক্তক্ষরণ ও কান দিয়ে রক্তপাত শুরু হয়ে যায়। রক্তে ক্রমাগত অনুচক্রিকা কমতে থাকে এবং রক্তের বর্ধমান রক্তবিকেন্দ্রক (haematocrit) প্রবণতা থেকে আসন্ন শকের ইঙ্গিত পাওয়া যায়। রক্তক্ষরা ডেঙ্গুরোগীর প্রয়োজন উত্তম সেবাশুশ্রূষা ও পর্যবেক্ষণ, কেননা উপরিউক্ত পরিবর্তনগুলি খুব দ্রুত ঘটতে পারে এবং রোগীর অবস্থা সঙ্কটজনক হয়ে উঠতে পারে।

৩. ডেঙ্গু-শক সিনড্রম (DSS) এটি রক্তক্ষরা ডেঙ্গুরই আরেকটি রকমফের, তাতে সঙ্কুচিত নাড়িচাপ, নিম্ন রক্তচাপ অথবা সুস্পষ্ট শকসহ রক্তসঞ্চালনের বৈকল্য থাকে। দেহের বাইরে থেকে যকৃত স্পর্শ করা যায় ও নরম হয়ে ওঠে এবং উৎসেচকগুলিতে সাধারণত অস্বাভাবিকতা দেখা দেয়, তবে কদাচিৎ জন্ডিস হয়ে থাকে। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে অব্যাহত পেটব্যথা, থেকে থেকে বমি, অস্থিরতা বা অবসন্নতা এবং হঠাৎ জ্বর ছেড়ে ঘামসহ শরীর ঠান্ডা হওয়া ও দেহ সম্পূর্ণ নেতিয়ে পড়া।

মহামারী  নতুন জাতের ভাইরাস ও সেরোটাইপ (serotypes) দেখা দেওয়ায় ডেঙ্গুর মহামারী আক্রান্ত দেশের সংখ্যা ১৯৮০ ও ১৯৯০ সালের মধ্যে দ্রুত বৃদ্ধি পেয়েছে। ১৯৮০ সালের পূর্বে মারাত্মক ধরনের সংক্রমণ খুব কমই দেখা গেছে। কিন্তু ১৯৯৭ সালের মধ্যেই রক্তক্ষরা ডেঙ্গু বাংলাদেশসহ উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় দেশগুলিতে একটা স্বতন্ত্র রোগ হিসেবে বড় কয়েকটি এবং ছোট ছোট অনেকগুলি মহামারী ঘটায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী  বিশ্বব্যাপী ডেঙ্গু নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। প্রতি বছর আক্রান্ত প্রায় ৫০ লক্ষ রোগীর মধ্যে অন্তত ৫ লক্ষ রক্তক্ষরা ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় যাদের একটা বড় অংশই শিশু এবং মারা যায় শতকরা প্রায় পাঁচ জন। বিশ্বব্যাপী ডেঙ্গুর এ পুনরাবির্ভাব এবং রক্তক্ষরা ডেঙ্গু উৎপত্তির মূলে আছে নজিরবিহীন জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়ণ, বিমান ভ্রমণ বৃদ্ধি, মশক দমনের অভাব এবং গত ৩০ বছরে জনস্বাস্থ্যের কাঠামোর অবনতি।

বাংলাদেশে ডেঙ্গু একটি পুনরাবির্ভূত রোগ হিসেবে গণ্য। সাম্প্রতিক (২০০০) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন মোতাবেক এদেশে ডেঙ্গুর প্রকোপ বিস্ফোরক পর্যায়ে আছে। ১৯৮২-৮৩ সালের মধ্যে পরিচালিত ঢাকা মহানগরের স্কুলের শিশুদের মধ্যে পরিচালিত এক জরিপে সর্বমোট ২,৪৫৬ রক্তের নমুনার মধ্যে ২৭৮টিতে ডেঙ্গুর লক্ষণ ধরা পড়ে। ১৯৮৪-৮৬ সালে ঢাকা শহরের হাসপাতাল থেকে সংগৃহীত রক্তের ২১টি নমুনার সবগুলিতেই সংক্রমণের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।

১৯৯৭ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য আসা প্রায় ১১% রোগীর (২৫০ জনের মধ্যে ২৭ জন) মধ্যে ডেঙ্গু অ্যান্টিজেনের পজিটিভ অ্যান্টিবডি টাইটার (titre) ধরা পড়েছিল। ১৯৯৯ সালে ঢাকার মহাখালির Institute of Epidemiology, Disease Control and Research (IEDCR) বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো সন্দেহজনক রক্তের নমুনা পরীক্ষা করে ২৪১টির মধ্যে ৯৮টিতে ডেঙ্গুর অস্তিত্ব পেয়েছিল। উক্ত ইনস্টিটিউট প্রদত্ত বিস্তারিত তথ্যে এগুলির মধ্যে কয়েকটি রক্তক্ষরা ডেঙ্গুরও তথ্য ছিল। ঢাকা শহরের চিকিৎসকদের দেওয়া তথ্য থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রক্তক্ষরা ডেঙ্গুর অস্তিত্বের কথা জানা গেছে।

ভাইরাসবিদ, চিকিৎসক ও হাসপাতাল সূত্র থেকে ঢাকা শহরে আতঙ্কগ্রস্ত হারে ডেঙ্গুরোগ বিস্তারের আভাস পাওয়া গেছে। জুলাই ২০০০ সালের প্রথম দুই সপ্তাহে  বারডেম, শিশু হাসপাতাল ও  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৭৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। শিশুসহ মৃত সাত জনের মধ্যে ছয় জন এ তিনটি হাসপাতালের এবং এক জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী। বারডেম হাসপাতালের রোগপ্রতিরোধ বিভাগ ছয় দিনে ৩১টি রোগের ঘটনা শনাক্ত করেছিল এবং তা আকস্মিক বৃদ্ধি হিসেবে অভিহিত হয়েছিল। ঢাকা শিশু হাসপাতালে জুলাই ২০০০ সালের প্রথমার্ধে ৯০টি ডেঙ্গুর ঘটনা ধরা পড়ে। ঢাকার মতো একটি জনাকীর্ণ শহরে ডেঙ্গুবাহক মশার আকস্মিক প্রকোপ খুবই উদ্বেগজনক, কেননা এখানে মশার অবাধ বিস্তারের অনুকূল পরিবেশ আছে।

বিশেষজ্ঞরা আশা করেছিলেন যে ২০০০ সালের শেষে শীতকাল শুরুর সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে, কিন্তু দেখা গেল নভেম্বর-ডিসেম্বর নাগাদ সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পেয়ে ঢাকা ও আশপাশের জেলাগুলিতেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।

সরকারি হিসাব অনুযায়ী ২০০০ সালের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অন্তত ৯০ জন রোগী মারা গেছে, যদিও বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও বেশি। ঢাকা নগরীর ক্লিনিকগুলিতেই কেবল নভেম্বর মাসে কমপক্ষে ১,০০০ রোগী ভর্তি হয়েছিল। বলা হয়েছে, দেশ থেকে রোগ দূর হতে দেরি হবে এবং সংক্রমণ আরও কয়েক মাস চলবে। Aedes মশার সংখ্যা এখনও অত্যধিক এবং ‘যতদিন না এ মশা নিয়ন্ত্রণ করা যাবে ততদিন ডেঙ্গু টিকে থাকবে’ বলেছেন রোগনিয়ন্ত্রকরা। ২০০১ সালের নভেম্বর মাস পর্যন্ত ঢাকা শহরের অনেক হাসপাতাল ও ক্লিনিকে বহু ডেঙ্গু রোগীর ভর্তি হওয়ার কথা জানা যায়। ২০০২ সালের জুলাই-আগস্ট মাসে ঢাকা শহরে আবার ব্যাপকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে। এখানে এ দুই মাসে হাসপাতালে ভর্তিকৃত প্রায় ৪০০০ রোগীর মধ্যে মারা যায় প্রায় ৪৪ জন।

রোগসংক্রমণ  Aedes aegypti মশা জনবসতির সঙ্গে সংশ্লিষ্ট থেকেই বংশবৃদ্ধি করে। এদের লার্ভা বেশির ভাগই পরিত্যক্ত টায়ার, বালতি, ফেলে দেওয়া নারিকেলের খোল, ফুলদানি, ফুলের টবের নিচের থালায় জমে থাকা পানিতে, এমনকি জমে থাকা গাছের গর্তে এবং এ ধরনের অন্যান্য প্রাকৃতিক স্থানে বড় হয়। পূর্ণবয়স্ক মশা সাধারণত ঘরের ভিতর অন্ধকার জায়গায়– আলমারি, বিছানা বা খাটের তলায় থাকতে পারে। এ প্রজাতি দিনের বেলায় সক্রিয় থাকে, বেশির ভাগ কামড়ের ঘটনা ঘটে সকালের প্রথম দিকে বা বিকালের শেষে। কোনো আক্রান্ত লোকের রক্ত খেয়ে থাকলেই মশা সংক্রমিত হয় এবং ১০-১২ দিনের নির্ধারিত উপ্তিকাল যাপনের পর সংক্রমণ ক্ষমতা      অর্জন করে। মশা সংক্রমনক্ষম হয়ে উঠলে লোকের শরীর থেকে রক্ত শোষণের সময় এমনকি ত্বকে শুঁড় ঢুকালেও ডেঙ্গু সংক্রমণ ঘটতে পারে।

ডেঙ্গুবাহক নিয়ন্ত্রণ ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর কোনো ঔষধ বা প্রতিষেধক নেই। দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাই কেবল রোগের বিরুদ্ধে লড়তে পারে। সাধারণত ক্লাসিক্যাল ডেঙ্গুর বিরুদ্ধেই দেহের রোগপ্রতিরোধ সামর্থ্য থাকে, কিন্তু রক্তক্ষরা ডেঙ্গুতে বেশির ভাগ রোগীই মারা যায়। তাই মশার বিরুদ্ধেই নিয়ন্ত্রণ পরিচালিত হওয়া আবশ্যক। বাংলাদেশে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের তেমন উল্লেখযোগ্য কার্যক্রম নেই। দেশের কোনো কোনো শহরে মশা নিয়ন্ত্রণের কার্যক্রম থাকলেও তা Aedes মশার বিরুদ্ধে নয়। এ জাতের মশা নিয়ন্ত্রণের জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন, কারণ এগুলি পানিভরা পাত্রে বৃদ্ধি পায়, তাই কীটনাশক ছড়িয়ে সুফল ফলে না। ঘরের চারদিকে স্প্রে করা অথবা খুব সকালে বা সন্ধ্যার শেষে ঘরে বিষ ধোঁয়া (aerosol) দিলে দিনের বেলা দংশনকারী ‘এইডিস’ মশা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে।

মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ সহজসাধ্য নয়। কিন্তু নাগরিকরা মশা বৃদ্ধির অকুস্থল যেমন পরিত্যক্ত পাত্র, টায়ার, নারিকেলের বা ডাবের খোসা ইত্যাদি সরিয়ে ফেলতে এবং বাসস্থানের আশপাশ থেকে জমা পানি নিষ্কাশন করতে পারেন। নগরে অসংখ্য বস্তি থাকায় এ কার্যক্রম অত্যন্ত কঠিন। কার্যকর ও টেকসই নিবারণ ব্যবস্থার জন্য ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে অবশ্যই স্থানীয় জনগণের সম্পৃক্তি আবশ্যক।  [এস.এম হুমায়ুন কবির]

তথ্যসূত্রঃ
http://bn.banglapedia.org

search tags: dengue fever, dengu fever, dengu jor, dengu jorer lokkhon, dengue jorer karon, dengue jor hole koronio, dengu jorer chikitsha, dengu hole ki korbo, dengu jor kivabe hoy.

Thursday, August 27, 2015

লম্বা হওয়ার জন্য যে সকল ব্যায়াম করা দরকার


জিনতত্ত্বের উপর ভিত্তি করে আমরা বেশিরভাগ মানুষ ভেবে থাকি যে আমদের বৃদ্ধি সম্পূর্ণ নির্ভর করে আমাদের বংশের উপর। অর্থাৎ আমরা বংশগত ভাবে ঠিক যতটুকু বৃদ্ধি পাবো তার থেকে এক চুলও বেড়ে উঠা সম্বভ নয়। তবে বৈজ্ঞানিক ভাবে প্রমানিত যে আপনার বৃদ্ধির ৮০% নির্ভর করে আপনার বংশের উপর। আর বাকি ২০% ই আপনার উপর বা অন্যান্য কিছু কৌশল বা পরিবেশের উপর। তাহলে দাঁড়ায় যে যদি একজন ব্যক্তির উচ্চতা হয় ৫ফুট তাহলে তার উচ্চতা ২০% করলে হয় ১ফুট আর এর থেকে পরিবেশ গত ভাবে ৬ ইঞ্চি ধরলেও আরও ৬ইঞ্চি নিজে বাড়ার জন্য থেকে যায়।

The School of Medicine of the University of Southern California in Los Angeles এর একদল চিকিৎসক যাদের দলনেতা ডঃ মিচেল ই জেনিফার, তারা কয়েক বছর ধরে পরীক্ষা চালিয়ে একটি চূড়ান্ত উচ্চতার পূর্বাভাস সূত্র প্রকাশ করেছেন। তা হলঃ- মেয়েদের জন্য: [(পিতার উচ্চতা - 5 ইঞ্চি) + মা এর উচ্চতা] দুই দ্বারা বিভক্ত ছেলেদের জন্য: [(মায়ের উচ্চতা + 5 ইঞ্চি) + পিতার উচ্চতা] দুই দ্বারা বি ভক্ত সহজ স্বাভাবিকভা উপায়ে উচ্চতা বৃদ্ধি

১. এই বৃদ্ধি পদ্ধতিটি সবচেয়ে কার্যকর উপায়। এই পদ্ধতিতে ইঞ্জেকশন দ্বারা মানবদেহে হরমোন বৃদ্ধি করা হয়, কিন্তু এটি সম্পূর্ণ বেআইনি যার কারনে একজন ডাক্তার কখনই আপনাকে এরকম কিছু প্রেস্ক্রাইব করবে না, এবং এটি খুবই ব্যায়বহুল যার কারনে আমিও আপনাকে সাজেশ করব না।

২. দুধ পান আপনাকে লম্বা হওয়ায় অনেক সাহায্য করবে কারণ ক্যালসিয়াম আপনার শরীররের হাড় এর বৃদ্ধি ঘটায়, আরেকটা বেপার যা আমাদের দেশে নেই সেটা হল আমেরিকায় তাদের গরু মধ্যে বিভিন্ন হরমোন ইনজেকশন দেওয়া হয় যার মাধ্যমে - হরমোনের মাত্রা বৃদ্ধি হয়, এবং সেই প্রকিয়াজাতকরন দুধ হয় সাধারণ দুধ এর বিকল্প।

৩. নিয়মিত কিছু নির্দিষ্ট ব্যায়াম (ওজন উদ্ধরণ) হরমোন (HGH) বৃদ্ধি করে। এটি বৃদ্ধি সংক্রান্ত হরমোনের মাত্রা আরও উন্নত করার জন্য বহুল পরিচিত এবং পদ্ধতি খুবই কার্যকর. আর অতিরিক্ত পেশী আপনাকে আরো সাহয্য করবে আকর্ষণীয় চেহারার অধিকারী হতে।

৪. তীব্র sprinting ব্যায়াম মানব বৃদ্ধির হরমোনে একটি বিস্ফোরণ ঘটায় এছাড়াও আপনার হরমোনকে আরও উন্নত করে। আসলে, যে কোনো কঠিন শারীরিক ব্যায়াম আপনাকে লম্বা হতে সাহায্য করবে। তবে অবশ্যই সেটা ২১বছর বয়স হওয়ার পর।

৫. Niacin supplementation : Niacin একটি প্রাকৃতিক ভিটামিন নামক ভিটামিন B3. একটি গবেষণা থেকে জানা যায়, ৫০০গ্রাম নিয়াসিন নেওয়া মানুষের থেকে সাধারণ মানুষের বৃদ্ধি কম ঘটে।

৬.মানসিক চাপ কমানঃ স্ট্রেস বা মানসিক চাপ যা হচ্ছে আপনার লম্বা বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে একটি বাঁধা। যাতে আপনার হরমোনের মাত্রা কমে যায় এবং করটিসল উত্পাদিত হয়। ভিটামিন C সম্পূরকসমূহ যা করটিসল কমাতে জোর সহায়তা করে।

৭. ঘুমঃ কমপক্ষে ৮ ঘন্টা ঘমানো । এটি সবচেয়ে সহজ এবং অনেক কার্যকরী উপায়। সঠিক এবং সুন্দর ভাবে ঘোমানো আপনার দেহের স্বাভাবিক বৃদ্ধি মাত্রা আরো বাড়িয়ে তোলে।

তথ্যসূত্রঃ
www.answersbd.com

search tags: lomba hobar byam, tall hobar beam, lomba hobar exercise, kirokom byam korle lomba howa jabe.